‘১৭০ টাকার জন্য’ ভাতিজিকে হত্যার অভিযোগ চাচার বিরুদ্ধে

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠির কাঠালিয়ায় মাত্র ১৭০ টাকা হারানোর জেরে কিশোরী ভাতিজিকে শাবল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচা জাকির হোসেন খানের বিরুদ্ধে।

2025-12-31T20:36:12+00:00
2025-12-31T20:44:01+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
‘১৭০ টাকার জন্য’ ভাতিজিকে হত্যার অভিযোগ চাচার বিরুদ্ধে
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৮:৩৬ পিএম  আপডেট: ৩১.১২.২০২৫ ৮:৪৪ পিএম
কাঠালিয়া থানা। সংগৃহীত ছবি
ঝালকাঠির কাঠালিয়ায় মাত্র ১৭০ টাকা হারানোর জেরে কিশোরী ভাতিজিকে শাবল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচা জাকির হোসেন খানের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

বুধবার (৩১ ডিসেম্বর) কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের মোহাম্মদ রায়হান এসব তথ্য জানান।

এর আগে, মঙ্গলবার বিকেলে কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া গ্রামের এ ঘটনা ঘটেছে। 

নিহত লামিয়া আক্তার (১৪) অভিযুক্তের বড় ভাই ফারুক খানের সৎ মেয়ে। সে উপজেলার উত্তর চরাইল হাসেমিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী।

পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, অভিযুক্ত জাকির হোসেন খানের পকেট থেকে ১৭০ টাকা হারিয়ে যায়। বিষয়টি নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে নিহত লামিয়ার মা লিলি বেগমকে মারধর শুরু করে জাকির হোসেন। মাকে বাঁচাতে এগিয়ে গেলে লামিয়াকেও শাবল দিয়ে এলোপাতাড়ি পেটায় চাচা জাকির। এতে মা-মেয়ে গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। কর্তব্যরত চিকিৎসক রাতেই লামিয়াকে মৃত ঘোষণা করেন। 


তার মা লিলি বেগম বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, ঘটনার পরে এলাকাবাসী অভিযুক্ত জাকির হোসেন খানকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনার জাকিরের দৃষ্টান্তমূলক বিচার দাবি জানিয়েছেন তারা। 

ওসি আবু নাছের মোহাম্মদ রায়হান জানান, অভিযুক্ত জাকিরকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এফআর
  বিষয়:   ঝালকাঠি  ১৭০ টাকার জন্য  ভাতিজিকে হত্যার অভিযোগ  চাচার বিরুদ্ধে 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: