টেকনাফে মানবপাচারকারী আটক

শেখ রাসেল, (টেকনাফ) কক্সবাজার

সারাদেশ

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে বিজিবির অভিযানে মানবপাচারকারীদের আস্তানা থেকে ৩ জিম্মিকে উদ্ধার করা হয়েছে। এ সময় মানবপাচারকারী চক্রের ১ সদস্যকে

2025-09-26T14:42:51+00:00
2025-09-26T14:43:35+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
টেকনাফে মানবপাচারকারী আটক
৩ জিম্মি উদ্ধার
শেখ রাসেল, (টেকনাফ) কক্সবাজার
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ২:৪২ পিএম  আপডেট: ২৬.০৯.২০২৫ ২:৪৩ পিএম
আটক মানবপাচারকারী রোহিঙ্গা সাদেক (২৫)। ছবি: সময়ের আলো
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে বিজিবির অভিযানে মানবপাচারকারীদের আস্তানা থেকে ৩ জিম্মিকে উদ্ধার করা হয়েছে। এ সময় মানবপাচারকারী চক্রের ১ সদস্যকে আটক হয়। আটক মানবপাচারকারী উখিয়া ১৫ নম্বর জামতলি রোহিঙ্গা ক্যাম্পের ব্লক সি-৫ এর মৃত তৈয়ব আলীর ছেলে সাদেক (২৫)। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। 

তিনি জানান, গত ২৩ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফের বড়ইতলী এলাকার গহীন পাহাড়ে একটি পাচারকারী চক্র মিয়ানমার এবং থাইল্যান্ডে হয়ে মালয়েশিয়া নেওয়ার প্রলোভন দেখিয়ে কয়েকজন ভুক্তভোগীকে আটকে রেখেছে। খবর পাওয়া মাত্রই বিজিবি ২-এর অধিনায়কের নেতৃত্বে একটি মানব পাচারবিরোধী অভিযান চালানো হয়। 


এ সময় বড়ইতলী পাহাড়ি এলাকা থেকে একজন পাচারকারীকে আটক করে তাকে সঙ্গে নিয়ে পাহাড়ের পাদদেশে লুকিয়ে রাখা ৩ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। 

বর্তমানে এই অভিযানে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রচলিত আইনে টেকনাফ থানায় মামলা দায়ের এবং হস্তান্তর করা হয়েছে। 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   কক্সবাজার  সীমান্ত উপজেলা  টেকনাফ  বিজিবি  অভিযান  মানবপাচারকারী  আস্তানা  ৩ জিম্মি  উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: