কুড়িগ্রামে ওসি প্রত্যাহার, প্রতিবাদে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম লিংকনকে কুড়িগ্রাম পুলিশ লাইনে প্রত্যাহার করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৫সেপ্টেম্বর)

2025-09-26T14:30:15+00:00
2025-09-26T14:31:36+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
কুড়িগ্রামে ওসি প্রত্যাহার, প্রতিবাদে মানববন্ধন
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ২:৩০ পিএম  আপডেট: ২৬.০৯.২০২৫ ২:৩১ পিএম
কুড়িগ্রামে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত
কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম লিংকনকে কুড়িগ্রাম পুলিশ লাইনে প্রত্যাহার করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৫সেপ্টেম্বর) বিকালে উপজেলার ট্রাফিক মোড় এলাকায় রাজারহাট সর্বস্তরের মানুষের ব্যানারে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহবায়ক ও প্রেসক্লাব রাজারহাট এর সভাপতি আব্দুল কুদ্দুস, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান লিটন, রাজারহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, শিক্ষক সমিতির সভাপতি মকবুল হোসেন, জেলা এনসিপির সংগঠক মোজাম্মেল হক বাবু, এনসিপির রাজারহাট উপজেলা শাখার যুগ্ম আহবায়ক রাশেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজারহাট শাখার আহবায়ক তোফয়েল ও পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব রতন রায় প্রমূখ। 


বক্তারা বলেন, রাজারহাট উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ওসি নাজমুল আলমের নেতৃত্বে উন্নতি হচ্ছে। ঠিক সেই সময় তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে রাতারাতি তাকে রাজারহাট থানা থেকে প্রত্যাহার করে কুড়িগ্রাম পুলিশ লাইনে নেয়া হয়। ফলে, রাজারহাট উপজেলায় আবারও মারাত্মতভাবে আইনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে বলে ধারনা করছে রাজারহাটের সচেতন মহল। 

তারা আরও বলেন, ইতিমধ্যে তিনি মানবিক পুলিশ হিসেবে রাজারহাটবাসীর হৃদয় জয় করতে পেরেছেন। তাই তাকে পূনরায় রাজারহাট থানায় যোগদান করার জন্য কুড়িগ্রাম পুলিশ সুপারসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   কুড়িগ্রাম  রাজারহাট  থানা পুলিশ  ভারপ্রাপ্ত কর্মকর্তা  ওসি  নাজমুল আলম লিংকন  কুড়িগ্রাম  পুলিশ লাইন  প্রত্যাহার  প্রতিবাদ  মানববন্ধন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: