বালুবোঝাই ট্রাকের ধাক্কা, প্রাণ গেল মা-ছেলেসহ ৩ জনের

রংপুর ব্যুরো

সারাদেশ

রংপুরের দমদমায় বালুবোঝাই একটি ট্রাকের ধাক্কায় পিকআপ ভ্যানে থাকা মা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও

2025-09-26T14:02:56+00:00
2025-09-26T14:22:44+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
বালুবোঝাই ট্রাকের ধাক্কা, প্রাণ গেল মা-ছেলেসহ ৩ জনের
রংপুর ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ২:০২ পিএম  আপডেট: ২৬.০৯.২০২৫ ২:২২ পিএম
দুর্ঘটনার পর পিকআপ ভ্যান। ছবি: সংগৃহীত
রংপুরের দমদমায় বালুবোঝাই একটি ট্রাকের ধাক্কায় পিকআপ ভ্যানে থাকা মা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।  শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে নগরীর দমদমা এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। 


নিহতরা হলেন- পিকআপ ভ্যানের সহকারী (হেলপার) নগর মীরগঞ্জ এলাকার ইউসুফ আলীর ছেলে আরিফ হোসেন (২০), যাত্রী পীরগাছার সাতদরগা এলাকার মোতালেব হোসেনের স্ত্রী শাহিনা বেগম (২৮) ও তার এক বছর বয়সী ছেলে ওয়ালিদ হোসেন স্বাধীন। 


স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, রংপুর-ঢাকা মহাসড়কে দমদমা ব্রিজের একটু আগে উত্তরে মালবাহী একটি পিকআপভ্যানকে ঢাকাগামী বালুবোঝাই একটি ট্রাক ধাক্কা দেয়। পিকআপ ভ্যানটি মাহিগঞ্জ যাওয়ার উদ্দেশে সেখানে ইউটার্ন নেওয়ার সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানে থাকা যাত্রীসহ হেলপার নিহত হন। 




পুলিশ আরও জানায়, আহত তিনজনের মধ্যে গুরুতর আহত পিকআপ ভ্যানচালক নিশাত মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুইজন নিহত শাহিনা বেগমের দেবর ও তার স্ত্রী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 


রংপুর মহানগর পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ট্রাকের চালক ও তার সহকারী পলাতক রয়েছে। 



সময়ের আলো/এনএ 


  বিষয়:   রংপুর  দমদমা  ট্রাকের ধাক্কা  পিকআপ ভ্যান  মা ও ছেলে  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: