ক্যাডার সার্ভিসে যদি শিবিরের ক্যাডার থাকে, তাহলে ফাংশনাল রাষ্ট্র হবে না

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

অন্তর্বর্তী সরকারের প্রশাসনে খুঁজে খুঁজে ‘শিবির ক্যাডার ও জামায়াতে ইসলামী মতাদর্শের লোকজনকে’ বসানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম

2025-09-29T20:20:57+00:00
2025-09-29T20:20:57+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজনীতি
ক্যাডার সার্ভিসে যদি শিবিরের ক্যাডার থাকে, তাহলে ফাংশনাল রাষ্ট্র হবে না
রুহুল কবির রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২০ পিএম 
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রশাসনে খুঁজে খুঁজে ‘শিবির ক্যাডার ও জামায়াতে ইসলামী মতাদর্শের লোকজনকে’ বসানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ কথা বলেন তিনি। 

রিজভী বলেন, ফ্যাসিবাদের দোসররা প্রশাসনে তো আছেই। এরপর যে সমস্ত ছেলেরা সেই বিশেষ ইসলামপন্থি দলটির, যারা এক সময়ে ছাত্র জীবনে শিবির করেছেন, তারপরে তারা ক্যাডার সার্ভিসের সুযোগ পেয়েছেন, কিন্তু, এরপরেও যদি তারা শিবিরের ক্যাডার থাকেন, তাহলে এই রাষ্ট্র একটা ‘ফাংশনাল’ রাষ্ট্র হবে না, এই রাষ্ট্র কি একটি ‘আর্টিকুলেট’ রাষ্ট্র হবে না? আর এভাবে যদি খোঁজ-খবর নিয়ে, এই এই লোকগুলো জামায়াতের, এই এই লোকগুলো শিবিরের, এদেরকে কিং পয়েন্টে আনতে হবে এবং তারা যদি ভূমিকা রাখতে চান, তাহলে কখনই আপনি একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না। যখনই দলীয় মতাদর্শের ক্যাডারদের আপনি বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত করবেন, তারা সুষ্ঠু নির্বাচন করতে দেবে না, প্রশাসনই করতে দেবে না। 

চব্বিশের অভ্যুত্থানে সরকার পতনের পর ‘বিএনপি-জামায়াত অন্তর্বর্তী সরকারের প্রশাসন ভাগ-বাটোয়ারা করে দখল করেছে’ বলে গতকাল রোববার মন্তব্য করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। 


এর জবাবে রিজভী বলেন, যে ইসলামপন্থি দলের কথা বললাম, তাদের লোকদের সুচারুভাবে বিভিন্ন জায়গায় বসানো হয়েছে। মাহফুজ আলম সাহেব বলেছেন, ‘বিএনপি-জামায়াতের কামড়াকামড়ি’। আমি বলতে চাই, কোথায়? দেখান। একটি দলের সমর্থিতদের বসানো হচ্ছে। ছাত্রদলের ব্যাকগ্রাউন্ড আছে, জাকির হোসেনকে তো সরকার চুক্তিভিত্তিক নেননি। আবদুর রউফকে পদায়ন করে আবার সরিয়ে দিয়েছে অতিরিক্ত সচিব থেকে, তরিকুল ইসলামকে আপনারা গুরুত্বহীন জায়গায় ফেলে রেখেছেন। আমি এ রকম অনেক উদাহরণ দেখাতে পারব। তাহলে মাহফুজ সাহেব যে বললেন, বিএনপি ও জামায়াত কামড়াকামড়ি করে। কোথায়? এক সময় ছাত্রদল করত এমন কর্মকর্তারা নাই। আমি বলব, এখন একটি ইসলামপন্থি দলের লোকজনকে বসানো হচ্ছে খুঁজে খুঁজে। আমি দেখছি, সেই শেখ হাসিনার চিন্তাধারায় প্রতিফলন ঘটছে। 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   ক্যাডার  সার্ভিস  শিবির  ফাংশনাল রাষ্ট্র  রুহুল কবির রিজভী  রুহুল  কবির  রিজভী 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: