পরে আল্লাহ কেও পাবা না আর ভোটও কাজে আসবে না

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে বরাবরই সোচ্চার বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। সরকার কিংবা বিরোধী দল, অন্যায় করলে

2025-10-03T20:43:29+00:00
2025-10-03T20:44:39+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজনীতি
পরে আল্লাহ কেও পাবা না আর ভোটও কাজে আসবে না
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৮:৪৩ পিএম  আপডেট: ০৩.১০.২০২৫ ৮:৪৪ পিএম
বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ছবি: সংগৃহীত
অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে বরাবরই সোচ্চার বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। সরকার কিংবা বিরোধী দল, অন্যায় করলে কাউকেই ছেড়ে কথা বলেন না তরুণ এ নেতা। এবার দুর্গাপূজায় উপস্থিত হয়ে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য নিয়ে চলমান আলোচনা-সমালোচনায় তিনিও যুক্ত হলেন। 

দুর্গাপূজা পরিদর্শনে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন জামায়াতে ইসলামীর আলোচিত আইনজীবী অ্যাডভোকেট শিশির মুনির। তিনি রোজার সঙ্গে পূজাকে তুলনা করেছেন অভিযোগ করে অনেকে এর সমালোচনা করছেন। পার্থও ছাড়লেন না। 

জামায়াতের সমালোচনা করে আন্দালিব রহমান পার্থ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি ভোট চাইতে গিয়ে আল্লাহকে নারাজ না করার আহ্বান জানিয়েছেন। তাতে তিনি লিখেন, ‘আল্লাহ কেও পাবা না আর ভোটও কাজে আসবে না।’ 


এমন পোস্টের পর সেখানে ব্যবহারকারীদের মন্তব্যের ঝড় শুরু হয়। 

তার ফেসবুক পোস্টটি পাঠকদের জন্য হুবুহু দেওয়া হলো- 

‘ভোটের জন্য আল্লাহ কে নারাজ করোনা, পরে আল্লাহ কেও পাবা না আর ভোটও কাজে আসবে না।

প্রত্যেকেই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে এটা সুনিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।

আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুক।’

উল্লেখ্য, আন্দালিব পার্থ ২০০৮ সালের নির্বাচনে ভোলার একটি আসন থেকে বিজয়ী হন। ২০১৮ সালের নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। দীর্ঘদিন বিএনপির জোটসঙ্গী হিসেবে থাকলেও পরবর্তী সময়ে ঘোষণা দিয়ে জোট ত্যাগ করেন। তবে, সম্প্রতি বিএনপির সঙ্গে তার ঘনিষ্ঠতা আবার বেড়েছে। গুঞ্জন রয়েছে, ঢাকা-১৭ আসনটি এবারও পার্থের জন্য ছেড়ে দিতে পারে বিএনপি। 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   আল্লাহ  ভোট  ব্যারিস্টার  আন্দালিব রহমান পার্থ  জামায়াতে ইসলামী  আইনজীবী  অ্যাডভোকেট শিশির মুনির 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: