ফ্লোটিলা থেকে আটক ১৩৭ জনকে তুরস্ক পাঠাল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক করা ১৩৭ জনকে তুরস্কে পাঠিয়েছে ইসরায়েল সরকার। গাজার অবরোধ ভাঙতে যাত্রা করা এই মিশন থেকে

2025-10-04T19:52:12+00:00
2025-10-04T20:13:17+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ফ্লোটিলা থেকে আটক ১৩৭ জনকে তুরস্ক পাঠাল ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৭:৫২ পিএম  আপডেট: ০৪.১০.২০২৫ ৮:১৩ পিএম
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা একটি নৌযান। ছবি : সংগৃহীত
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক করা ১৩৭ জনকে তুরস্কে পাঠিয়েছে ইসরায়েল সরকার। গাজার অবরোধ ভাঙতে যাত্রা করা এই মিশন থেকে আন্তর্জাতিক জলসীমা থেকে ইসরায়েলি বাহিনী জোরপূর্বক ৪৪৩ জনকে ধরে নিয়ে গিয়েছিল।

শনিবার (৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর সংবাদমাধ্যম আলজাজিরার। 

মন্ত্রণালয়টি জানিয়েছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সঙ্গে সংশ্লিষ্ট ১৩৭ জন অধিকারকর্মীকে ইসরায়েল থেকে তুরস্কে পাঠানো হয়েছে।

সংবাদমাধ্যম হারেৎজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানায়, আটক ব্যক্তিরা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, জর্ডান, কুয়েত, লিবিয়া, আলজেরিয়া, মৌরিতানিয়া, মালয়েশিয়া, বাহরাইন, মরক্কো, সুইজারল্যান্ড, তিউনিশিয়া ও তুরস্কের নাগরিক।

এর আগে ফিলিস্তিনের গাজাগামী ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার’ সব জাহাজ আটক করেছে ইসরায়েলি কমান্ডোরা। ফ্লোটিলা বহরের নৌযানগুলোতে থাকা অধিকারকর্মীদেরও আটক করেছে ইসরায়েল। তাদের মধ্যে রয়েছেন সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। ইসরায়েলের এমন পদক্ষেপকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ উল্লেখ করে নিন্দা জানিয়েছে অনেক দেশ। 


গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা। এই নৌবহরে রয়েছে ৪০টির বেশি বেসামরিক নৌযান। এই বহরে প্রায় ৪৬টি দেশের প্রায় ৫০০ অধিকারকর্মী ছিলেন। তাদের মধ্যে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামসহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিক রয়েছেন।
 
প্রসঙ্গত, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রথম বহর গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। এরপর ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর তিউনিশিয়া ও ইতালির সিসিলি দ্বীপ থেকে আরও নৌযান এই বহরে যুক্ত হয়। এছাড়া গ্রিসের সাইরোস দ্বীপ থেকে পরবর্তী সময়ে আরও কিছু নৌযান ত্রাণ নিয়ে বহরে যুক্ত হয়। 

এসকে/ 



  বিষয়:   গ্লোবাল সুমুদ ফ্লোটিলা  ইসরায়েল  তুরস্ক 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: