সবসময় ফিলিস্তিনের পাশে থাকবে পাকিস্তান : শাহবাজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তান সবসময় ফিলিস্তিনের পাশে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। অবরুদ্ধ গাজায় আলোচিত যুদ্ধবিরতির আলোচনা নিয়ে তিনি বলেন, আলহামদুলিল্লাহ,

2025-10-04T21:05:49+00:00
2025-10-04T21:05:49+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
সবসময় ফিলিস্তিনের পাশে থাকবে পাকিস্তান : শাহবাজ শরিফ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৯:০৫ পিএম 
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি : সংগৃহীত
পাকিস্তান সবসময় ফিলিস্তিনের পাশে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। অবরুদ্ধ গাজায় আলোচিত যুদ্ধবিরতির আলোচনা নিয়ে তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আমরা যুদ্ধবিরতির খুব কাছাকাছি আছি। এর আগে কখনো শান্তি আলোচনা এতো সন্নিকটে ছিল না।

শনিবার (৪ অক্টোবর) এক্সে দেওয়া এক পোস্টে শাহবাজ এ কথা বলেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সুযোগ কাজে লাগানোর আহ্বানও জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম জিও নিউজ। 

জাতিসংঘ সাধারণ অধিবেশনের সাইডলাইনে গাজার শান্তি প্রক্রিয়ায় সহযোগিতা করায় তিনি ট্রাম্পসহ কাতার, সৌদি আরব, তুরস্ক, মিশর, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান এবং ইন্দোনেশিয়ার নেতৃত্বের প্রশংসা করেন। 

শাহবাজ শরিফ বলেন, গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধে এবং শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে হামাসের সম্মতি শান্তির দুয়ার খুলে দিয়েছে। 

পাক প্রধানমন্ত্রী আরও বলেন, হামাসের ঘোষণায় শান্তি ও যুদ্ধবিরতির জন্য একটি সুযোগ তৈরি হয়েছে। এটি হাতছাড়া করা উচিত নয়। পাকিস্তান সমস্ত ভ্রাতৃপ্রতিম দেশ ও অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাবে। 


এর আগে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও হামাসের সম্মতিকে স্বাগত জানিয়ে বলেছে, এটি অবিলম্বে যুদ্ধবিরতি, গাজার নিরীহ ফিলিস্তিনিদের রক্তপাত বন্ধ, বন্দিদের মুক্তি এবং মানবিক সহায়তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস জানিয়েছে, হামাসের প্রতিক্রিয়ার পর ইসরায়েল ট্রাম্পের গাজার পরিকল্পনার প্রথম ধাপ অনুযায়ী বন্দিদের মুক্তি কার্যকর করার প্রস্তুতি নিচ্ছে।

গাজার বাসিন্দারা দীর্ঘ যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনায় আনন্দিত ও আশাবাদী হলেও ইসরায়েল শনিবারও বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে। স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, শনিবার গাজায় অন্তত ২০ জন নিহত হয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েল অন্তত ৬৬ হাজার ২৮৮ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৬৯ হাজার ১৬৫ আহত করেছে। এছাড়া হাজারো মানুষ ধ্বংসস্তুপের নিচে আটকা পড়েছে।

এসকে/ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: