শহিদুল আলমকে ফেরানোর জন্য সরকারের পদক্ষেপ চান ফখরুল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

গাজা অভিমুখী কনশানস নৌযান থেকে ইসরাইলি বাহিনীর হাতে আটক হয়েছেন আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম। তার এ ঘটনার

2025-10-08T13:31:34+00:00
2025-10-08T15:00:33+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
রাজনীতি
শহিদুল আলমকে ফেরানোর জন্য সরকারের পদক্ষেপ চান ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ১:৩১ পিএম 
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত
গাজা অভিমুখী কনশানস নৌযান থেকে ইসরাইলি বাহিনীর হাতে আটক হয়েছেন আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম। তার এ ঘটনার বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সামাজিক মাধ্যমে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

মির্জা ফখরুল বুধবার (৮ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটে পোস্টে লিখেছেন, ‘আমি সরকারকে শহিদুল আলমের নিরাপদভাবে বাংলাদেশে প্রত্যাবর্তন নিশ্চিত করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

এর আগে শহিদুল আলম নিজে একটি ভিডিও বার্তায় জানান, সমুদ্রে তাদের আটক করা হয়েছে এবং ইসরায়েলের অভিযান বাহিনী তাকে ধরে নিয়ে গেছে।

তিনি আরও বলেন, ‘ফিলিস্তিনের গণহত্যার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে আমার সকল বন্ধু ও সাথীদের অনুরোধ করছি।’

এএডি/


  বিষয়:   শহিদুল আলম  মির্জা ফখরুল  সরকার  ইসরায়েল 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: