জুলাই দলিলে সবার একমত না হওয়াটাই স্বাভাবিক : মঈন খান

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জুলাই সনদ স্বাক্ষরকে কেন্দ্র করে সংসদ ভবন এলাকায় সৃষ্ট উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী

2025-10-17T19:52:42+00:00
2025-10-17T19:52:42+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
রাজনীতি
জুলাই দলিলে সবার একমত না হওয়াটাই স্বাভাবিক : মঈন খান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৭:৫২ পিএম 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। ছবি : সংগৃহীত
জুলাই সনদ স্বাক্ষরকে কেন্দ্র করে সংসদ ভবন এলাকায় সৃষ্ট উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। 

শুক্রবার (অক্টোবর) সংসদ ভবনের উদ্ধৃত পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি এসব কথা বলেন। 

মঈন খান বলেন, হতে পারে অনেকেই এই জুলাই দলিল সম্পর্কে সম্পূর্ণ একমত নন, কিন্তু, সেটা বড় কথা নয়, বরঞ্চ আমি মনে করি সেটাই স্বাভাবিক। বাংলাদেশের ১৮ কোটি মানুষ সবাই আজ হঠাৎ সবকিছুতেই একমত হয়ে যাবে, এটাও কোন বাস্তবতা নয় । সত্যি কথা বলতে গেলে, তাহলে তো আমরা আবার বাকশালেই ফিরে যাব। এখানে আরেকটি বিবেচ্য বিষয় হচ্ছে, এই সনদকে অর্থবহ করতে হলে জুলাইয়ের অগ্রসেনানীদের অবশ্যই সংযুক্ত করতে হবে। 


তিনি বলেন, আমরা কেন কিছু মৌলিক বিষয়ে একমত হতে পারলাম না অথবা কেনই বা ফোকাল পয়েন্ট থেকে ডাইগ্রেস করে আলোচনার ক্যানভাস হাজারও বিষয়ে উন্মুক্ত করে দিলাম। তা ছাড়া, আরও প্রশ্ন আসবে, যাদের ওপরে এই সমন্বয়ের গুরু দায়িত্ব দেয়া হয়েছিল, তারা কি এই দায়িত্ব পালনের ক্ষেত্রে যোগ্যতাসম্পন্ন ছিল না? তদুপরি এ প্রশ্নও আসতে পারে যে, এই অন্তর্বর্তীকালীন সরকারের কি এই জটিল এক্সারসাইজে যাবার আদৌ কোনও প্রয়োজন ছিল নাকি সেটা স্বল্পতম সময়ে অনুষ্ঠিত একই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত জনপ্রতিনিধিত্বমূলক একটি সরকারের হাতে তুলে দেয়া অধিক যুক্তিযুক্ত হতো? 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   জুলাই দলিল  সবার একমত  মঈন খান 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: