বিএনপির সঙ্গে বাংলাদেশও পথ হারাবে : হাদি

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বলেছেন, বিএনপি যদি তার তৃণমূলকে এখনো নিয়ন্ত্রণে আনতে না পারে, তাইলে বিএনপির সঙ্গে বাংলাদেশও

2025-10-19T22:05:03+00:00
2025-10-19T22:05:55+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
রাজনীতি
বিএনপির সঙ্গে বাংলাদেশও পথ হারাবে : হাদি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ অক্টোবর, ২০২৫, ১০:০৫ পিএম  আপডেট: ১৯.১০.২০২৫ ১০:০৫ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। সংগৃহীত ছবি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বলেছেন, বিএনপি যদি তার তৃণমূলকে এখনো নিয়ন্ত্রণে আনতে না পারে, তাইলে বিএনপির সঙ্গে বাংলাদেশও পথ হারাবে। আল্লাহ বাংলাদেশকে সব দেশি-বিদেশি ষড়যন্ত্র থেকে হেফাজত করুন।

রোববার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেইজে এক পোস্টে নোয়াখালীর সদর উপজেলার এক মসজিদে ছাত্রশিবিরের কোরআন তালিমের কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হামলার ঘটনার প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।


ফেসবুক পোস্টে শরিফ ওসমান হাদি লিখেছেন, ‘নোয়াখালীতে মসজিদে ঢুকে শিবিরের প্রোগ্রামে যুবদলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, আহতরা রক্তাক্ত হয়ে মসজিদের ভিতরে কাতরাচ্ছে।’



তিনি লেখেন, ‘নির্বাচনের সময় এগিয়ে এলে এমন দৃশ্য আরও হয়তো বাড়তেই থাকবে। বিএনপি যদি তার তৃণমূলকে এখনো নিয়ন্ত্রণে আনতে না পারে, তাইলে বিএনপির সঙ্গে বাংলাদেশও পথ হারাবে। আল্লাহ বাংলাদেশকে সব দেশি-বিদেশি ষড়যন্ত্র থেকে হেফাজত করুন।’

আরআর



  বিষয়:   শরিফ ওসমান হাদি  বিএনপি  বাংলাদেশ  হামলা  ছাত্রশিবির 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: