বাংলাদেশ ব্যাংককে স্বাধীন করতে হবে : আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ ব্যাংককে স্বাধীন করতে হবে। বাংলাদেশ ব্যাংকে আমরা কখনো পলিটিক্যাল লোক

2025-10-21T16:34:59+00:00
2025-10-21T16:34:59+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজনীতি
বাংলাদেশ ব্যাংককে স্বাধীন করতে হবে : আমীর খসরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৪:৩৪ পিএম 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ ব্যাংককে স্বাধীন করতে হবে। বাংলাদেশ ব্যাংকে আমরা কখনো পলিটিক্যাল লোক নিয়োগ করিনি। কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা ছাড়া অর্থনৈতিক কাঠামো গড়ে উঠবে না। 

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত ‘কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার জন্য আবশ্যক’ শীর্ষক সেমিনারে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আমীর খসরু বলেন, ‘বাংলাদেশের অর্থনীতিতে যত বড় ধরনের সংস্কার হয়েছে, তা বিএনপির সময়েই হয়েছে। ব্যাংকগুলো শর্ট টার্ম ডিপোজিট নিয়ে লং টার্ম লেন্ডিং করছে। এসবের কারণে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বাড়ছে।’ 

তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংককে স্বাধীন করতে হবে। বাংলাদেশ ব্যাংকে আমরা কখনো পলিটিক্যাল লোক নিয়োগ করিনি। আমরা ব্যাংকিং ডিভিশন (আর্থিক বিভাগ) বন্ধ করে দিয়েছিলাম। কারণ, এটার কোনো ভূমিকা ছিল না। তারাই আবার পরে এটা ফেরত এনেছে। তাতে আরও নানা রকমের সমস্যা তৈরি হয়েছে।’ 


তিনি আরও বলেন, ‘ক্যাপিটাল মার্কেট উন্নতি করতে না পারলে কেন্দ্রীয় ব্যাংক যত সংস্কার করুক না কেন, তাতে কোনো লাভ নেই।’ 

বিএনপির সিনিয়র এই নেতা বলেন, ‘ক্যাপিটাল মার্কেট উন্নতি করতে না পারলে কেন্দ্রীয় ব্যাংক যত সংস্কার করুক না কেন, তাতে কোনো লাভ নেই। বাংলাদেশে ক্যাপিটাল মার্কেট বলতে কিছু নেই। মনেটারি পলিসি ও ফিসক্যাল পলিসির মধ্যে একটা সমন্বয় করতে হবে। অটোমেশন করা গেলে স্বচ্ছতা বাড়বে। কারণ ভবিষ্যতের অর্থনীতি হচ্ছে ক্যাশলেস সোসাইটি। ফলে, সম্পূর্ণরূপে অটোমেশনের দিকে যেতে হবে।’  
তিনি আরও বলেন, ‘আমরা ১ কোটি চাকরি তৈরি করব ১৮ মাসে। কিভাবে করব— আইটি, দেশি-বিদেশি বিনিয়োগ ও বিদেশে জনশক্তি দিয়ে। কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা কথা চিন্তা করতে হবে। এক্ষেত্রে প্রাইভেট সেক্টরকেও এগিয়ে আসতে হবে। এত লুটপাটের পরেও ব্যাংকগুলো টিকে আছে, এটাও অবাক করার মতো বিষয়। 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   বাংলাদেশ ব্যাংক  স্বাধীন করতে হবে  আমীর খসরু 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: