কোথায়, কখন আঘাত হানবে ঘূর্ণিঝড় মন্থা?

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মন্থা’ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। বাতাসের গতিবেগও বেড়েছে।মঙ্গলবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা বা রাতে ভারতের অন্ধ্র

2025-10-28T17:16:04+00:00
2025-10-28T17:42:53+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
কোথায়, কখন আঘাত হানবে ঘূর্ণিঝড় মন্থা?
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৫:১৬ পিএম  আপডেট: ২৮.১০.২০২৫ ৫:৪২ পিএম
প্রতীকী ছবি
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মন্থা’ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। বাতাসের গতিবেগও বেড়েছে। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা বা রাতে ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলে মন্থা আঘাত হানতে পারে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়।  

সন্ধ্যার দিকে এটি মাছিলিপত্তনম ও কলিঙ্গপত্তনমের কাকিনাড়ার কাছে স্থলভাগে আঘাত হানতে পারে বলে উল্লেখ করা হয় এ প্রতিবেদনে। 

ঘূর্ণিঝড়ের কারণে উপকূলীয় এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। অন্ধ্র প্রদেশে সর্বোচ্চ ৯০-১০০ কিলোমিটার বেগে বাতাসের গতিবেগ নিয়ে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের ওপর দিয়ে মন্থা গত ছয় ঘণ্টা ধরে ১৫ কিলোমিটার বেগে উত্তর থেকে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে এবং প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে।

তবে অন্ধ্র প্রদেশের উপকূলে আঘাত হানার পর ঘূর্ণিঝড় মন্থা কিছুটা দুর্বল হয়ে ওড়িশার দিকে অগ্রসর হবে বলে আইএমডির মহাপরিচালক ড. এম মহাপাত্র জানিয়েছেন। 

 
মহাপাত্র আরও বলেন, মন্থার প্রভাবে অন্ধ্রপ্রদেশ ‘সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে’। ২৮ থেকে ৩০ অক্টোবর অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, ছত্তিশগড় ও তামিলনাড়ুতে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
  
এদিকে ঘূর্ণিঝড় মন্থার কারণে ওড়িশা ও বিশাখাপত্তনমের মধ্য দিয়ে যাওয়া ৩২টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ২৯ অক্টোবর পর্যন্ত বিশাখাপত্তনম- তিরুপতি, বিশাখাপত্তনম-চেন্নাই, বিশাখাপত্তনম- কিরণদুল, বিশাখাপত্তনম-কোরাপুট রুটে ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। সব মিলিয়ে ৬৫টিরও বেশি লোকাল এবং এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। 
 
এদিকে ঘূর্ণিঝড় মন্থার কারণে মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের গন্নাভরম বিমানবন্দরে ৩০টিরও বেশি ফ্লাইট বাতিল করার ঘোষণা করা হয়েছে। বিশাখাপত্তনম বিমানবন্দর থেকেও মঙ্গলবারের জন্য সমস্ত ফ্লাইট পরিচালনা স্থগিত করা হয়েছে।


/ইউএমএইচ
 


  বিষয়:   ঘূর্ণিঝড় মোন্থা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: