কারাগারে মারা গেলেন আওয়ামী লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহমদ মোস্তফা খান বাচ্চু (৮০) সিরাজগঞ্জ জেলা কারাগারে মারা গেছেন। বাচ্চু সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী

2025-10-28T17:12:21+00:00
2025-10-28T17:18:47+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
কারাগারে মারা গেলেন আওয়ামী লীগ নেতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৫:১২ পিএম  আপডেট: ২৮.১০.২০২৫ ৫:১৮ পিএম
আহমদ মোস্তফা খান। ছবি : সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহমদ মোস্তফা খান বাচ্চু (৮০) সিরাজগঞ্জ জেলা কারাগারে মারা গেছেন। বাচ্চু সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টার দিকে অসুস্থবোধ করলে তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ জেলা কারাগারের সুপার এস এম কামরুজ্জামান।

আহমদ মোস্তফা খান বাচ্চু চৌহালী উপজেলার এনায়েতপুর দরবার শরীফ এলাকার বাসিন্দা।

জেলা কারাগারের সুপার কামরুজ্জামান বলেন, আহমদ মোস্তফা খান বাচ্চু গত ২৪ এপ্রিল থেকে কারাগারে ছিলেন। মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটের দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর ১০টা ৫ মিনিটে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


কামরুজ্জামান আরও বলেন, আহমদ মোস্তফা খান বাচ্চু জুলাই আন্দোলনের সময় এনায়েতপুর থানায় হামলা ও পুলিশ হত্যা মামলাসহ চারটি হত্যা মামলার আসামি ছিলেন।

ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে তিনি।

এসকে/ 


  বিষয়:   আওয়ামী লীগ  নেতা  কারাগার  মৃত্যু  সিরাজগঞ্জ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: