টঙ্গীর ইমাম অপহরণের ঘটনা সাজানো নাটক: জিএমপি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

গাজীপুরের টঙ্গীতে খতিব ও পেশ ইমাম মো. মুহিবুল্লাহ মিয়াজীর কথিত অপহরণের ঘটনা বাস্তবে মিথ্যা বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

2025-10-28T14:58:36+00:00
2025-10-28T15:48:50+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
টঙ্গীর ইমাম অপহরণের ঘটনা সাজানো নাটক: জিএমপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ২:৫৮ পিএম  আপডেট: ২৮.১০.২০২৫ ৩:৪৮ পিএম
সংবাদ সম্মেলনে জিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান। ছবি : সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে খতিব ও পেশ ইমাম মো. মুহিবুল্লাহ মিয়াজীর কথিত অপহরণের ঘটনা বাস্তবে মিথ্যা বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। তদন্তে জানা গেছে, তিনি নিজেই পরিকল্পিতভাবে গা ঢাকা দিয়েছিলেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ‘প্রাথমিকভাবে দাবি করা হয়েছিল যে ইমাম মুহিবুল্লাহকে ইসকন জড়িত কোনো চক্র অপহরণ করেছে। কিন্তু তদন্তে দেখা যায়, তিনি নিজেই শ্যামলী পরিবহনের বাসে টিকিট কেটে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হন।’

তিনি আরও জানান, তথ্য-প্রযুক্তির সহায়তায় ইমামের গতিবিধি শনাক্ত করা সম্ভব হয়। পরে পুলিশ চাঞ্চল্যকর এই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করে।

পুলিশের হাতে আটক বাসের এক যাত্রী এবং সুপারভাইজারও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জিজ্ঞাসাবাদে মুহিবুল্লাহ নিজেও স্বীকার করেছেন যে, অপহরণের গল্পটি সাজানো ছিল।

পুলিশ জানায়, মঙ্গলবার আদালতে স্বেচ্ছা গুমের ঘটনাটি স্বীকার করে জবানবন্দি দেওয়ার কথা রয়েছে ইমাম মুহিবুল্লাহর।

এর আগে, বুধবার সকালে টঙ্গীর বাসা থেকে হাঁটতে বের হয়ে নিখোঁজ হন মুহিবুল্লাহ মিয়াজী। বৃহস্পতিবার সকালে পঞ্চগড় সদর ইউনিয়নের সিতাগ্রাম হেলিপ্যাড এলাকায় শিকলবন্দি অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

এএডি/


  বিষয়:   টঙ্গী  ইমাম  নাটক  জিএমপি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: