২০২৬ সালে বার্ষিক ছুটি ৭২ দিন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের সব সরকারি-বেসরকারি কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের বাৎসরিক ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়েছে। এতে ৭২ দিন ছুটি রাখা হয়েছে।

2025-12-31T21:56:56+00:00
2025-12-31T21:56:56+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
২০২৬ সালে বার্ষিক ছুটি ৭২ দিন
রোজায় বন্ধ থাকবে সব কলেজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৯:৫৬ পিএম 
প্রতীকী ছবি
দেশের সব সরকারি-বেসরকারি কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের বাৎসরিক ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়েছে। এতে ৭২ দিন ছুটি রাখা হয়েছে। এর মধ্যে পবিত্র রমজান মাসের পুরো সময় কলেজ বন্ধ রাখা হবে। গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। 

উপসচিব মো. আব্দুল কুদ্দুস-এর সই করা প্রজ্ঞাপনে ছুটির তালিকা পর্যালোচনা করে দেখা যায়, পবিত্র রমজান, দোলযাত্রা, শবে কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে টানা ২৬ দিনের ছুটি রাখা হয়েছে। ২০২৬ সালের ১৮ ফেব্রুয়ারি থেকে এ ছুটি শুরু হয়ে চলবে ২৫ মার্চ পর্যন্ত। এ ছাড়া, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত ১০ দিন এবং দুর্গাপূজাসহ কয়েকটি পূজার বন্ধ মিলিয়ে ১০ দিনের ছুটি রাখা হয়েছে। সেই সঙ্গে ১১ দিনের শীতকালীন অবকাশ রয়েছে তালিকায়। 

প্রজ্ঞাপনে ২০২৬ সালে একাদশ ও দ্বাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম, ক্লাস শুরু, বার্ষিক পরীক্ষা ও নির্বাচনি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। 


এতে ১৫ জুন থেকে একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম শুরু করার নির্দেশনা রয়েছে। ভর্তির প্রক্রিয়া শেষে ১ জুলাই ক্লাস শুরু করতে হবে। আর চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা ২৫ জুন শুরু হবে। এ পরীক্ষার ফল ১৬ জুলাইয়ের মধ্যে প্রকাশ করতে হবে। 

দ্বাদশ শ্রেণি তথা এইচএসসি পরীক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। মার্চ মাসেই এ পরীক্ষার ফল প্রকাশ করতে হবে। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   ২০২৬ সাল  বার্ষিক  ছুটি ৭২ দিন  রোজা  বন্ধ  কলেজ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: