বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে দাফন করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে সমাহিত করা হয়। এরপর খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার বিকেল ৫টার দিকে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তাদের সামরিক সচিবরা এ পুষ্পস্তবক অর্পণ করেন।
এদিকে, দাফনের আগে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি গার্ড রেজিমেন্টের (পিজিআর) তত্ত্বাবধানে গার্ড অব অনার দেওয়া হয়।
এর আগে, বুধবার বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। জানাজায় লাখো মানুষের অংশগ্রহণ দেখা যায়।
সময়ের আলো/এনএ