প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় যোগ দেন। এই সময়ে প্রধান উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সান্ত্বনা দেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় যোগ দেন।
প্রেস উইং আরো জানিয়েছে, বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় উপস্থিত হলে তার শোকাহত জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সান্ত্বনা জানান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
সময়ের আলো/জেডআই