কোনো কারণে নির্বাচন না-ও হতে পারে : তাহের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় নির্বাচন কোনো কারণে না-ও হতে পারে জানিয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কিন্তু জুলাই

2025-10-29T13:02:19+00:00
2025-10-29T13:07:02+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
রাজনীতি
কোনো কারণে নির্বাচন না-ও হতে পারে : তাহের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১:০২ পিএম  আপডেট: ২৯.১০.২০২৫ ১:০৭ পিএম
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সংগৃহীত ছবি
জাতীয় নির্বাচন কোনো কারণে না-ও হতে পারে জানিয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কিন্তু জুলাই সনদ একটি গুরুত্বপূর্ণ দলিল এবং সেটি সবার আগে বাস্তবায়ন করতে হবে।

রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার (২৯ অক্টোবর) সকালে কমনওয়েলথের ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখা উপদেষ্টা ও ‘প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট’ প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোটই যথার্থ পদক্ষেপ। আশা করছি, নভেম্বরের মধ্যেই গণভোট অনুষ্ঠিত হবে। জুলাই সনদ এত গুরুত্বপূর্ণ যে কিছু ফান্ড ব্যয় করেও এটি গণভোটের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে।


তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জামায়াত, এনসিপিসহ বিভিন্ন দল বলেছে, একটি আদেশের মাধ্যমে গণভোট আয়োজন করা দরকার। এনসিসি যে প্রস্তাব দিয়েছে, তা দ্রুত কার্যকর করতে হবে এবং সেই আদেশের ওপর গণভোট আয়োজন করতে হবে।
 
তিনি বলেন, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এজন্য প্রতিটি কেন্দ্রে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাবসহ সব বাহিনীর অবস্থান নিশ্চিত করা প্রয়োজন।

আরআর



  বিষয়:   আবদুল্লাহ মোহাম্মদ তাহের  জামায়াতে ইসলামী  নির্বাচন  জুলাই সনদ  গণভোট 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: