অন্তর্বর্তী সরকার অন্য দলগুলোর সঙ্গে প্রতারণা করেছে

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ঢাকসুর সাবেক ভিপি ও গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, জামায়াত, এনসিপিকে গুরুত্ব দিয়ে অন্তর্বর্তী সরকার অন্যান্য দলের সঙ্গে

2025-10-29T18:30:44+00:00
2025-10-29T18:30:44+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজনীতি
অন্তর্বর্তী সরকার অন্য দলগুলোর সঙ্গে প্রতারণা করেছে
নুরুল হক নুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৬:৩০ পিএম 
নুরুল হক নুর। ফাইল ছবি
ঢাকসুর সাবেক ভিপি ও গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, জামায়াত, এনসিপিকে গুরুত্ব দিয়ে অন্তর্বর্তী সরকার অন্যান্য দলের সঙ্গে প্রতারণা করেছে। 

তিনি বলেন, ‘নির্বাচনের আগে গণভোটের কথা বলা মূলত জনগণকে ব্লাফ, আইওয়াশ করার জন্য কিনা বোঝা যাচ্ছে না।’ 

বুধবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে নুর এসব কথা বলেন। এ সময় তিনি জাতীয় নির্বাচনের আগে আরেকটা গণভোটের প্রেক্ষাপট আছে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন। 


নুর বলেন, ‘গণঅধিকার পরিষদ নতুন বছরের নতুন মাসের প্রথম সপ্তাহে নির্বাচন চায়। জানুয়ারিতে নির্বাচন হতে পারে, কেন ফেব্রুয়ারিতে যেতে হবে। এর আগেই সম্ভব।’ 

হীনস্বার্থের জন্য বিভাজনের পথ পরিহারের আহ্বানও জানান এ নেতা। 



সময়ের আলো/এনএ 


  বিষয়:   অন্তর্বর্তী সরকার  প্রতারণা  নুরুল হক নুর 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: