ভারতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০, আহত অনেক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের ছত্তিশগড়ে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন বলে রেলওয়ে কর্তৃপক্ষ

2025-11-04T22:59:37+00:00
2025-11-04T23:33:45+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ভারতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০, আহত অনেক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ১০:৫৯ পিএম  আপডেট: ০৪.১১.২০২৫ ১১:৩৩ পিএম
সংঘর্ষের মাত্রা তীব্র হওয়ায় যাত্রীবাহী ট্রেনের সামনের বগিগুলো একেবারে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। ছবি : সংগৃহীত
ভারতের ছত্তিশগড়ে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ খবর জানা গেছে। 

মঙ্গলবার ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ের বিলাসপুর জেলায় যাত্রীবাহী একটি ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে। 
স্থানীয়রা জানায়, বিলাসপুর-কাটনি রেলপথের লাল খাদান এলাকার কাছে কোরবা যাত্রীবাহী ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে থাকা মালবাহী একটি ট্রেনের আঘাত করে। সংঘর্ষের মাত্রা তীব্র হওয়ায় যাত্রীবাহী ট্রেনের সামনের বগিগুলো একেবারে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে।

এর আগে এই দুর্ঘটনায় দুর্ঘটনাস্থলে চারজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন বিলাসপুর জেলার পুলিশ সুপার রজনীশ সিং। পরে নিহত বেড়ে দাঁড়ায় ১০ জনে। দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। আহতদের উদ্ধারের পর কাছের বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে।

দুর্ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যায়, ট্রেনের ইঞ্জিন ও সামনের বগিগুলো চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের ভেতরে আটকে পড়া জীবিতদের খোঁজে তল্লাশি শুরু করেছেন।


দেশটির রেলওয়ে বিভাগের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় প্রশাসন এবং জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে।

আহতদের দ্রুত চিকিৎসার জন্য ঘটনাস্থলে মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে। ট্রেনের ভেতর ধ্বংসস্তূপে আটকে পড়ায় গুরুতর আহতদের অনেককেই সেখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

এসকে/ 



  বিষয়:   ভারত  ট্রেন  সংঘর্ষ  নিহত  আহত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: