কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা পীযূষ কান্তি ভট্টাচার্য্য আর নেই।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় যশোর শহরের বেজপাড়া এলাকার একটি ভাড়া বাড়িতে মারা যান তিনি।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পীযূষ কান্তির বড় ছেলে বাবলু ভট্টাচার্য্য।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পীযূষ কান্তি ভট্টাচার্য্য ১৯৭৩ সালে যশোর-৫ আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তার ভাই স্বপন ভট্টাচার্য্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী।
আরআর