ইন্দোনেশিয়ায় মসজিদে জুমার নামাজ চলাকালে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার একটি স্কুলের মসজিদে শুক্রবার জুমার নামাজ চলাকালে একাধিক বিস্ফোরণে অন্তত ৫৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েক

2025-11-07T19:57:36+00:00
2025-11-07T20:06:31+00:00
 
  রবিবার, ১৪ জুন ২০২৬,
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ১৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
ইন্দোনেশিয়ায় মসজিদে জুমার নামাজ চলাকালে বিস্ফোরণ
১৫ শিক্ষার্থী ও ৫ শিক্ষকসহ আহত ৫৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৭:৫৭ পিএম  আপডেট: ০৭.১১.২০২৫ ৮:০৬ পিএম  (ভিজিট : ১৩০)
শুক্রবার ইন্দোনেশিয়ার স্কুলের মসজিদে বিস্ফোরণে শিক্ষার্থী ও শিক্ষকসহ আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ছবি : আনাদোলু
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার একটি স্কুলের মসজিদে শুক্রবার জুমার নামাজ চলাকালে একাধিক বিস্ফোরণে অন্তত ৫৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে ১৫ জন শিক্ষার্থী ও পাঁচজন শিক্ষক রয়েছেন বলে জানা গেছে। খবর আলজাজিরা ও আনাদোলুর। 

জানা গেছে, জাকার্তার উত্তরাঞ্চলীয় এলাকা কেলাপা গাদিংয়ে মসজিদটির অবস্থান একটি স্কুল কমপ্লেক্সে মধ্যে। যারা আহত হয়েছেন, তাদের প্রায় সবাই স্কুলটির শিক্ষার্থী ও কয়েকজন শিক্ষক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জুমার নামাজের খুৎবা শুরুর অল্প কিছুক্ষণের মধ্যে মসজিদটির ভিতরে দুই দফা বিস্ফোরণ ঘটে। 

স্থানীয় গণমাধ্যম জাকার্তা গ্লোব জানিয়েছে, উত্তর জাকার্তার স্টেট সিনিয়র হাইস্কুল ৭২–এর মসজিদে স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে বিস্ফোরণ ঘটে। বেশিরভাগ আহত ব্যক্তি কাচের টুকরো ও বিস্ফোরণের ধাক্কায় তারা আহত হন। 

জানা গেছে, ঘটনার পর বোমা নিস্ক্রিয়কারী দল মসজিদ ও আশপাশের এলাকা তল্লাশি চালায়। এখনও বিস্ফোরণের কারণ নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলের কাছ থেকে রিমোট কন্ট্রোল, স্থানীয়ভাবে তৈরি বোমার মতো অংশ এবং এয়ারসফট ও রিভলভারধর্মী অস্ত্র পাওয়া গেছে। 


কী কারণে বিস্ফোরণ ঘটল, সে সম্পর্কে এখনও স্পষ্ট করে কিছু বলেনি জাকার্তা পুলিশ। জাকার্তা পুলিশের প্রধান কর্মকর্তা আসেপ এদি সুহেরি বলেছেন, ‘বিস্ফোরণের কারণ অনুসন্ধানের জন্য তদন্ত শুরু হয়েছে। তদন্তের পর এ ব্যাপারে বিস্তারিত বলা যাবে।’ 

পুলিশ জানায়, তদন্ত চলছে এবং উদ্ধার করা সব প্রমাণ ফরেনসিক ও বোমা নিষ্ক্রিয় বিশেষজ্ঞরা পরীক্ষা করবেন। 

ইন্দোনেশিয়ায় এ ধরনের হামলা বিরল ঘটনা। দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে এ ঘটনা সংক্রান্ত বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে। সেসব ভিডিওতে দেখা গেছে— মসজিদের সামনে অ্যাম্বুলেন্স এবং আহতদের উদ্বিগ্ন স্বজনদের ভিড়। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   ইন্দোনেশিয়া  মসজিদ  জুমআ  নামাজ  বিস্ফোরণ  শিক্ষার্থী  শিক্ষক 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: