ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়া অধিদফতরের নতুন তথ্য

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

গত মাসে প্রবল শক্তি সঞ্চার করে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল হয়ে বিদায় নিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মন্থা’। এর রেশ কাটতে

2025-11-07T19:36:35+00:00
2025-11-07T19:36:35+00:00
 
  রবিবার, ১৪ জুন ২০২৬,
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ১৪ জুন ২০২৬
জাতীয়
ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়া অধিদফতরের নতুন তথ্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৭:৩৬ পিএম   (ভিজিট : ১৪২)
প্রতীকী ছবি
গত মাসে প্রবল শক্তি সঞ্চার করে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল হয়ে বিদায় নিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মন্থা’। এর রেশ কাটতে না কাটতেই চলতি মাসে বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে এ মাসের ২১ তারিখ পর্যন্ত সাগরে এই ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা নেই বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে এমনটাই জানিয়েছেন তিনি। সেই সঙ্গে ফেসবুকে দেওয়া ওই পোস্টে ২১ নভেম্বর পর্যন্ত সম্ভাব্য বৃষ্টিপাতের বিষয়েও জানিয়েছেন আবহাওয়া ও জলবায়ু বিষয়ক এই গবেষক। 


পোস্টে মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী চলতি মাসের ২১ নভেম্বর পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে কোনও ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা নেই। এই সময়ে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগে সামান্য পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া, সিলেট ও চট্টগ্রাম বিভাগে এক-দু’দিন হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

উল্লেখ্য, আবহাওয়া অধিদফতরের দীর্ঘমেয়াদী পূর্বাভাস অনুযায়ী চলতি নভেম্বরে বঙ্গোপসাগর এলাকায় ২ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এ ছাড়াও, চলতি মাসে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   ঘূর্ণিঝড়  আবহাওয়া অধিদফতর  নতুন তথ্য 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: