আওয়ামী লীগ জাতীয় নিরাপত্তার হুমকি বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে ডাকসুর উদ্যোগে আয়োজিত ‘জনতার নয়া রাজনীতির আকাঙ্ক্ষা : বিপ্লব ও সংহতি দিবস’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।
আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ইতিহাসের পরম্পরায় বারবার প্রমাণ করেছে যে আওয়ামী লীগ রাজনৈতিক দলের সংজ্ঞার মধ্যেই পড়ে না। আওয়ামী লীগ হচ্ছে জাতীয় নিরাপত্তার হুমকি।
তিনি বলেন, আওয়ামী লীগের জন্মটাই হচ্ছে বাংলাদেশের জন্য একটা প্রতিবন্ধকতা। যে শুধুমাত্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষতি করবে। আওয়ামী লীগের পলিটিক্যাল ডায়ালাইসিসের প্রসেস হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করে দিল্লির গোলামি কায়েম করবার মধ্য দিয়ে তার রাজনীতি।
ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, বিপ্লব ও সংহতি দিবস আমাদের শেখায় আমাদের শত্রু কারা এবং আমাদের মিত্র কারা। কিন্তু আমাদের শত্রু এবং মিত্রকে চিনতে ভুলে যাই।যে বিপ্লবের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি শহিদরা যে জন্য জীবন দিয়েছে সে আকাঙ্ক্ষার কথাগুলো আমরা ভুলে যাই।
তিনি আশা রেখে বলেন, বিপ্লব পরবর্তী বাংলাদেশ বিনিময় করার জন্য যেভাবে ঐক্যবদ্ধ হওয়া দরকার আমাদের কাছে মনে হচ্ছে সে ঐক্য দিন দিন ভেঙে যাচ্ছে। আমাদের ব্যক্তিগত, দলীয় ও বর্গীয় স্বার্থকে অনেক বেশি প্রাধান্য দিচ্ছি। ৫৪ বছর পরে যে ঐতিহাসিক সুযোগে এসেছে তা যেন হেলায় দোলায় নষ্ট না করি। আমি আশা করব সে জায়গায় সবাই ঐক্যবদ্ধভাবে জুলাই যেভাবে রাজপথে নেমেছি। বিপ্লব পরবর্তী এই স্বপ্নের বাংলাদেশ শহিদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বির্নিমান করার জন্য একসাথে কাজ করার আহবান করছি।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জে. (অব.) ফজলে এলাহী আকবর, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ও দলীয় মুখপাত্র মাহদী আমিন, লেখক ও ইসলামি ব্যাংক এর সাবেক এমডি আব্দুল মান্নান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী অ্যাড. এহসানুল মাহবুব জুবায়ের, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষে শেখ তানভীর বারী হামিম সহ আরও অনেকে।
সময়ের আলো/জেডআই