দুই কোটি টাকা দিয়ে নিবন্ধন পেয়েছে ডেসটিনির আম জনগণ পার্টি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ডেসটিনি গ্রুপের রফিকুল আমীনের গড়া আম জনগণ পার্টি দুই কোটি টাকার বিনিময়ে নিবন্ধন পেয়েছে বলেছে অভিযোগ তুলেছেন আম জনতার দলের

2025-11-08T22:13:23+00:00
2025-11-08T22:13:23+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
রাজনীতি
দুই কোটি টাকা দিয়ে নিবন্ধন পেয়েছে ডেসটিনির আম জনগণ পার্টি
অভিযোগ তারেকের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ১০:১৩ পিএম 
নির্বাচন ভবনের সামনে অনশনরত তারেক রহমান। ছবি: সংগৃহীত
ডেসটিনি গ্রুপের রফিকুল আমীনের গড়া আম জনগণ পার্টি দুই কোটি টাকার বিনিময়ে নিবন্ধন পেয়েছে বলেছে অভিযোগ তুলেছেন আম জনতার দলের সদস্য সচিব তারেক রহমান। একই সঙ্গে অভিযোগটি খতিয়ে দেখার জন্য নির্বাচন কমিশনকে (ইসি) আহ্বানও জানিয়েছেন তিনি।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে নিজের দলের নিবন্ধন না মেলার প্রতিবাদে অনশনরত অবস্থায় তিনি এ অভিযোগ করেন। গত মঙ্গলবার বিকেল থেকে ইসি ভবনের সামনে অনশন করছেন মো. তারেক রহমান। নিবন্ধন না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলেও ঘোষণা দিয়েছেন তিনি।

মো. তারেক রহমান বলেন, ডেসটিনির দলকে (আম জনগণ পার্টি) দুই কোটি টাকার বিনিময়ে নিবন্ধন পাইয়ে দেওয়া হয়েছে। ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা রাজধানীর একটি অভিজাত হোটেলে বৈঠক করে টাকার বিনিময়ে নিবন্ধন নিশ্চিত করেছেন। আমি প্রধান নির্বাচন কমিশনারকে বলে এখনই সেই দলের নিবন্ধন বাতিল করুন।

নিজ দল নিবন্ধন পায়নি বলে এমন অভিযোগ করছেন কিনা, আর কী প্রমাণ আছে আপনার হাতে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নিবন্ধন নিয়ে ইসির তদন্ত কর্মকর্তারা মাঠে পর্যবেক্ষণে যাবেন। কিন্তু হোটেলে কীসের আলোচনা। ডেসটিনির রফিকুল আমীনের দল নিয়ে যে কর্মকর্তারা হোটেলে বৈঠক করেছেন, সেখানে একজন কর্মকর্তা ভাগ কম পেয়েছেন। সেজন্যই ওই কর্মকর্তা আমাদের সব বলে দিয়েছেন। এখন আমি অভিযোগ তুলেছি। ইসির উচিত হবে সেই অভিযোগ খতিয়ে দেখা।

তিনি আরও বলেন, আমার দল নিবন্ধন পাইনি বলে অভিযোগ করছি, তা নয়। রাস্তায় দশটা গাড়ির মধ্যে যদি একটা গাড়ির চালক দুষ্টু বালক থাকে আপনি ভালো গাড়ি চালাতে পারবেন? পারবেন না। রফিফুল আমীন হচ্ছে রাজনীতিতে তেমন। এজন্য তার দলের নিবন্ধন বাতিল করা উচিত।


তারেক রহমান বলেন, তিনি জুলাই কী আন্দোলনে অংশ নিয়েছিলেন? ছিলেন তো জেলে। ৪৩ লাখ গ্রাহকের অর্থ আত্মসাৎ করে জেলে গিয়েছিলেন। আমাদের আন্দোলনে ফসল হিসেবে তিনি মুক্তি পেয়েছেন। মুক্তি পেয়ে দল করেছেন সম্পদ রক্ষা করতে।

ইসির মূল ফটকের সামনে অনশনের বিষয়ে তারেক বলেন, আমি অসুস্থ হয়ে যাচ্ছি। আমার শরীর তা বলছে। ইসির একজন যুগ্ম সচিব গত বৃহস্পতিবার এসে আমার বক্তব্য শুনে গেছেন। তারা এখনো কোনো জবাব দেননি।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   ডেসটিনি গ্রুপ  রফিকুল আমীন  আম জনগণ পার্টি  আম জনতার দল  তারেক রহমান  নির্বাচন কমিশন  ইসি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: