বাংলাদশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় যোগদানের আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে। আগামী ১২ নভেম্বর এ আলোচনা সভা হওয়ার কথা রয়েছে।
জানা গেছে, রোববার (৯ নভেম্বর) রাতে দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাহউদ্দিন টুকু এ আমন্ত্রণপত্র সাবেক প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। আগামী ১২ নভেম্বর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এ প্রসঙ্গে সুলতান সালাহউদ্দিন টুকু জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজায় দেখা করে তিনি এ আমন্ত্রণপত্র তুলে দেন।
সময়ের আলো/এনএ