আওয়ামী লীগ নিয়ে কঠোর অবস্থানে সোহেল তাজ

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

বাংলাদেশের রাজনীতির গতিপথ আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ

2025-11-11T18:20:56+00:00
2025-11-11T18:22:14+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজনীতি
আওয়ামী লীগ নিয়ে কঠোর অবস্থানে সোহেল তাজ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৬:২০ পিএম  আপডেট: ১১.১১.২০২৫ ৬:২২ পিএম
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। ছবি : সংগৃহীত
বাংলাদেশের রাজনীতির গতিপথ আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) তিনি তার ফেসবুক পেজে এক পোস্টে সরকারের শীর্ষ নেতৃত্বের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন। বিশেষ করে রাজনৈতিক সহিংসতা, দুর্নীতি ও অরাজকতা নিয়ে।

পোস্টে সোহেল তাজ লেখেন, ‘এক লাখ বেলুনের পেছনে কি ক্ষমতার লোভ, নাকি বাসে আগুন? গণহত্যা, গুম-খুন, দুর্নীতি আর বিদেশে টাকা পাচারের মাধ্যমে লাখো কোটি টাকার পাহাড় তৈরি করার পরও, এখন আবার এই শক্তি নতুন করে অরাজকতা সৃষ্টির জন্য মাঠে নেমেছে- তাদের একমাত্র লক্ষ্য বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ ধ্বংস করা।’
আরও পড়ুন

তিনি আরও বলেন, ‘এত কিছুর পরও কিছু আওয়ামী লীগ নেতারা এসব কর্মকাণ্ডের সমর্থন কীভাবে করতে পারেন, এটা আমার কাছে অবাক করার মতো বিষয়। এর মানে একটাই, তারা ছিল সুবিধাভোগী এবং এখন তাদের এই কর্মকাণ্ডের পরিণতি হিসেবে নিরীহ নেতাকর্মীরা খেসারত দিচ্ছে।’

যদিও সোহেল তাজ তার পোস্টে সরাসরি কারও নাম উল্লেখ করেননি, তবে তার মন্তব্যে ইঙ্গিত পাওয়া যায় আওয়ামী লীগের অভ্যন্তরীণ নেতৃত্বের দিকে। ৫ আগস্টের পর থেকে সোহেল তাজ বেশ সক্রিয়ভাবে আওয়ামী লীগ এবং তার শীর্ষ নেতৃত্বের সমালোচনা করে আসছেন।

এএডি/


  বিষয়:   আওয়ামী লীগ  সোহেল তাজ  রাজনীতি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: