প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় যা জানাল এনসিপি

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

দলীয় ফোরামে আলোচনা করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণের ব্যাপারে প্রতিক্রিয়া জানানো হবে বলে জানিয়েছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)

2025-11-13T16:15:34+00:00
2025-11-13T16:20:38+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
রাজনীতি
প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় যা জানাল এনসিপি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৪:১৫ পিএম  আপডেট: ১৩.১১.২০২৫ ৪:২০ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। ছবি: সংগৃহীত
দলীয় ফোরামে আলোচনা করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণের ব্যাপারে প্রতিক্রিয়া জানানো হবে বলে জানিয়েছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ৩টার দিকে তিনি এ তথ্য জানিয়েছেন। 

বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজন করা হবে। 


প্রধান উপদেষ্টা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের সঙ্গে মিলিয়ে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে। এতে কোনোভাবেই সংস্কারের লক্ষ্য ব্যাহত হবে না। নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোটের আয়োজনের জন্য প্রয়োজনীয় আইন উপযুক্ত সময়ে প্রণয়ন করা হবে।

এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার দুপুরে তিনি এ আদেশে স্বাক্ষর করেন।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   প্রধান উপদেষ্টা  ভাষণ  প্রতিক্রিয়া  এনসিপি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: