যুদ্ধবিরতির মধ্যেও গাজায় একমাসে নিহত ২৬০ ফিলিস্তিনি

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

দুই বছরের ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পরও ইসরায়েলি বাহিনীর হামলায় একমাসে নিহত হয়েছেন ২৬০ জন ফিলিস্তিনি। আহত আরও

2025-11-14T10:07:42+00:00
2025-11-14T10:07:42+00:00
 
  শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬
আন্তর্জাতিক
যুদ্ধবিরতির মধ্যেও গাজায় একমাসে নিহত ২৬০ ফিলিস্তিনি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ১০:০৭ এএম   (ভিজিট : ১৬৬)
ফাইল ছবি
দুই বছরের ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পরও ইসরায়েলি বাহিনীর হামলায় একমাসে নিহত হয়েছেন ২৬০ জন ফিলিস্তিনি। আহত আরও ৬৩২ জন। শুধু গাজা নয়, অধিকৃত পশ্চিম তীরেও আগ্রাসন চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। 

স্থানীয় সময় বৃহস্পতিবারও (১৩ নভেম্বর) গাজা উপত্যকার উত্তরাঞ্চলের বেইত লাহিয়া, গাজা সিটির পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে বিমান হামলা চালিয়েছে দখলদাররা। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে গত একমাসে নেতানিয়াহু বাহিনীর হামলায় বহু মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬ শতাধিক ফিলিস্তিনি। 

অধিকৃত পশ্চিমতীরেও অব্যাহত আছে নেতানিয়াহু বাহিনীর হামলা ও অভিযান। হেবরনের উত্তরাঞ্চলে বেইত উমর শহরে দখলদারদের গুলিতে কয়েকজন শিশু নিহত হয়। আনতাবা শহরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের লড়াই ও কয়েকজনকে আটকের খবর পাওয়া গেছে। জেরুজালেমে দখলদারদের অভিযানের সময় গুলিতে আহত হন অনেকে। 
 
এদিকে, নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনের মধ্যেই গাজা থেকে আরও এক জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যত দ্রুত সম্ভব জিম্মিদের মুক্তির প্রক্রিয়া শেষ করতে সংগঠনটি কাজ করছে বলেও জানানো হয়েছে। 

আরও পড়ুন

শীতের ঝড় আসার কারণে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষের জন্য মানবিক বিপর্যয় তৈরি হতে পারে বলে সতর্ক করেছে গাজার রাফাহ শহরে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। তাবু ও ধ্বংসপ্রাপ্ত বাড়িতে আশ্রয় নেয়া পরিবারগুলোর কাছে শীত ও বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার কোনও ব্যবস্থা না থাকায়, এখনই পদক্ষেপ না নিলে পরিস্থিতি গুরুতর মানবিক বিপর্যয়ে রূপ নিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। 

অন্যদিকে, দুর্নীতি মামলায় নেতানিয়াহুকে ক্ষমা করতে ইসরায়েলের প্রেসিডেন্টকে চিঠি পাঠানোয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন নেতানিয়াহু। তবে, শুধু ক্ষমা পাওয়ার জন্য দোষ স্বীকার করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   যুদ্ধবিরতি  গাজা  নিহত  ২৬০ ফিলিস্তিনি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: