আজ কোথায় কী?

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীসহ সারাদেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। শুক্রবার (১৪ নভেম্বর)

2025-11-14T09:44:26+00:00
2025-11-14T09:44:26+00:00
 
  শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬
রাজধানী
আজ কোথায় কী?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৯:৪৪ এএম   (ভিজিট : ১৬৮)
ফাইল ছবি
রাজধানীসহ সারাদেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। শুক্রবার (১৪ নভেম্বর) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী রয়েছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন। 

বিএনপি 
বিকেল ৩টায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জলদি হাই স্কুল মাঠে সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর স্মরণ সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। 
 
সকাল ১০টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। 

 
সেনাপ্রধান 
বেলা পৌন ১১টায় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। 
 
ছাত্রদল 
বাদ জুমা মেরাদিয়া সমাজের দারুল উলুম মাদরাসা ও এতিমখানার ছাত্রদের একবেলা আহারের আয়োজন করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক এবং পদপ্রত্যাশী নেতারা। এতে উপস্থিত থাকবেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির। 
 
বিজ্ঞান ও প্রযুক্তি মেলা 
বুয়েট ক্যাম্পাসে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আয়োজন করেছে ইনোভার্স বাংলাদেশ। আজ মেলার উদ্বোধন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। 
 
শিক্ষক কর্মচারী ঐক্যজোট 
সকাল ১০টায় নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া স্যারসহ ১০জন শিক্ষক নেতাদের জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেয়ার দাবিতে মানববন্ধন করবে শিক্ষক কর্মচারী ঐক্যজোট। 
 
সিপিবি 
দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। 


সময়ের আলো/এনএ 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: