খালেদা জিয়ার জানাজা, সংসদ ভবন এলাকায় জনতার ঢল

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের জন্য সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শোকার্ত মানুষের ঢল

2025-12-31T11:24:20+00:00
2025-12-31T11:35:04+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজধানী
খালেদা জিয়ার জানাজা, সংসদ ভবন এলাকায় জনতার ঢল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ১১:২৪ এএম  আপডেট: ৩১.১২.২০২৫ ১১:৩৫ এএম  (ভিজিট : ১৬৬)
মানিক মিয়া অ্যাভিনিউ। ছবি : সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের জন্য সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শোকার্ত মানুষের ঢল নেমেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছেন। মানুষের চোখে মুখে একজন আপসহীন দেশনেত্রীকে হারানোর বেদনা।

বুধবার (৩১ ডিসেম্বর) সরেজমিনে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার সাধারণ মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভোরের আলো ফোটার আগেই আসতে শুরু করেছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চারদিক থেকে মানুষ জানাজায় অংশগ্রহণের জন্য ছুটে আসছেন। অনেকেই কালো ব্যাজ পরে শোক প্রকাশ করছেন।
আরও পড়ুন

জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে মানিক মিয়া অ্যাভিনিউসহ জানাজা উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বুধবার দুপুর ২টায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার আয়োজনে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এএডি/


  বিষয়:   খালেদা জিয়া  জানাজা  সংসদ ভবন  ঢল 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: