খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ

সময়ের আলো ডেস্ক

রাজধানী

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে

2025-12-31T10:31:36+00:00
2025-12-31T10:31:36+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজধানী
খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ১০:৩১ এএম   (ভিজিট : ১৯৫)
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান খালেদা জিয়া এবং ঢাকা মহানগর পুলিশ। ছবি : সংগৃহীত
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজা অনুষ্ঠানে জনসমাগম বেশি হওয়ার সম্ভাবনায় রাজধানীতে কিছু সড়ক বন্ধ রাখা হবে এবং কিছু সড়কে যান চলাচল সীমিত থাকবে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ইতোমধ্যে এ ব্যাপারে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে, যেখানে জানানো হয়েছে, জানাজা উপলক্ষে সকাল ৭টা থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ বা সীমিত হবে।

বন্ধ বা সীমিত চলাচলকারী সড়কগুলো:
এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট (ইন্দিরা রোড) নামার র‍্যাম্প বন্ধ থাকবে।
সোনারগাঁও মোড় থেকে ফার্মগেট ও বিজয়সরণী এলাকায় সীমিত যান চলাচল করবে।
কাজী নজরুল ইসলাম এভিনিউ ও এর আশপাশের সড়কগুলো পরিহার করার অনুরোধ করা হয়েছে।

মানিক মিয়া অ্যাভিনিউ, ফার্মগেট পুলিশ বক্স, ফার্মগেট ইন্দিরা রোড, বিজয় সরণী, উড়োজাহাজ, আসাদগেট, রাপা প্লাজা এবং গণভবন ক্রসিং- এই সব জায়গায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।
আরও পড়ুন

বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশনা:
মিরপুর, বনানী, মহাখালী, গুলশান, এবং বিমানবন্দরমুখী যানবাহনের জন্য বিকল্প সড়ক ব্যবহার করতে হবে।
পান্থপথ, সোনারগাঁও হোটেল, ধানমন্ডি ৩২ নম্বর এবং সায়েন্সল্যাব এলাকায় প্রয়োজন অনুযায়ী যানবাহন ডাইভারশন দেওয়া হবে।

পার্কিং ব্যবস্থা:
ঢাকার যানবাহনের জন্য পুরাতন বাণিজ্য মেলার মাঠ পার্কিংয়ের জন্য নির্ধারণ করা হয়েছে।
ঢাকার বাইরে থেকে আসা বাস ও অন্যান্য যানবাহন মতিঝিল বাণিজ্যিক এলাকা, শাহবাগ থানা এলাকা, উত্তরা ১৭ নম্বর সেক্টরের বৌ বাজার এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ের ৩০০ ফিট সার্ভিস রোডে পার্কিং করতে হবে।

ডিএমপি রাজধানীবাসী এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে, যাতে জানাজা অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে।

এএডি/


  বিষয়:   খালেদা জিয়া  জানাজা  সড়ক 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: