খালেদা জিয়ার জানাজায় ভিড়ের মধ্যে পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে ভিড়ের চাপে পড়ে মানিক নামে এক ব্যক্তির মৃত্যু

2025-12-31T16:43:48+00:00
2025-12-31T18:12:31+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী
খালেদা জিয়ার জানাজায় ভিড়ের মধ্যে পড়ে যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৪:৪৩ পিএম  আপডেট: ৩১.১২.২০২৫ ৬:১২ পিএম
খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে লাখো মানুষের জমায়েত। ছবি : সময়ের আলো
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে ভিড়ের চাপে পড়ে মানিক নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বাড়ি ভোলা জেলায়।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম পাশে জানাজার সময় এই ঘটনা ঘটে। 

Advertisement
প্রত্যক্ষদর্শীরা জানান, জানাজা শুরুর আগেই মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়। একপর্যায়ে ভিড়ের চাপ বেড়ে গেলে ধাক্কাধাক্কির সৃষ্টি হয়। ওই সময় নিহত মানিক অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। 


পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নেওয়ার চেষ্টা করে। তবে পথেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

এফআর
Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: