খালেদা জিয়ার দাফনের প্রস্তুতি চলছে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় সংসদ ভবন ও মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ নেওয়া হয়েছে জিয়া উদ্যানে।বুধবার (৩১ ডিসেম্বর)

2025-12-31T16:42:26+00:00
2025-12-31T16:42:45+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
খালেদা জিয়ার দাফনের প্রস্তুতি চলছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৪:৪২ পিএম  আপডেট: ৩১.১২.২০২৫ ৪:৪২ পিএম
জিয়া উদ্যানে খালেদা জিয়ার দাফনের প্রস্তুতি। ছবি : সংগৃহীত
জাতীয় সংসদ ভবন ও মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ নেওয়া হয়েছে জিয়া উদ্যানে।

বুধবার (৩১ ডিসেম্বর) সংসদ ভবন থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় পতাকায় মোড়া লাশবাহী গাড়িতে করে খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে নেওয়া হয়। বিকেল সাড়ে চারটার দিকে বিশেষ একটি বাহনে করে খালেদা জিয়ার মরদেহ সাবেক রাষ্ট্রপতি ও তার স্বামী জিয়াউর রহমানের সমাধির কাছে নেওয়া হয়।

সমাধির কাছাকাছি নেওয়ার পর খালেদা জিয়ার মরদেহবাহী কফিন কাঁধে নিয়ে যান সেনা ও নৌবাহিনীর সদস্যরা। রাষ্ট্রীয় মর্যাদার পর জিয়াউর রহমানের পাশে খালেদা জিয়াকে দাফন করা হচ্ছে।




সময়ের আলো/এসকে/ 


  বিষয়:   খালেদা জিয়া  দাফন  মানিক মিয়া অ্যাভিনিউ  জানাজা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: