মেট্রোরেল স্টেশনের নিচে জোহরের নামাজ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে রাজধানীর বিজয় সরণি মেট্রোরেলের নিচে জামাতের সঙ্গে জোহরের নামাজ পড়ছেন অনেকে।বুধবার

2025-12-31T14:58:57+00:00
2025-12-31T14:58:57+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
রাজধানী
মেট্রোরেল স্টেশনের নিচে জোহরের নামাজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ২:৫৮ পিএম 
সংগৃহীত ছবি
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে রাজধানীর বিজয় সরণি মেট্রোরেলের নিচে জামাতের সঙ্গে জোহরের নামাজ পড়ছেন অনেকে।

বুধবার দুপুর (৩১ ডিসেম্বর) দুপুর ১টা ৫ মিনিটে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, বিজয় সরণি মেট্রো স্টেশনের নিচে কাতারবদ্ধভাবে নামাজ আদায় করছেন অনেকেই। এখানে প্রায় দীর্ঘ দুটি লাইনে তারা জোহরের নামাজ পড়ছিলেন।


এদিকে, মানিক মিয়া অ্যাভিনিউমুখী মানুষের ঢল নেমেছে। শেওড়াপাড়া থেকে খামারবাড়িমুখী সড়কের আগারগাঁও থেকেই লাখো মানুষের ঢল নেমেছে। কৃষি বিশ্ববিদ্যালয়মুখী সড়কের চিত্রও অভিন্ন। দেশের ইতিহাসে এটি সবচেয়ে বড় জানাজা হতে যাচ্ছে বলে মনে করছেন অনেকে।

এর আগে, খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে সকাল ৮টা ৫৩ মিনিটে বের করা হয়। তার বাসভবন ফিরোজা হয়ে মরদেহ এখন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রয়েছে। দুপুর ২টায় জানাজা অনুষ্ঠিত হবে। তবে তার আগেই সকাল থেকে মানিক মিয়া অ্যাভিনিউ ও তার আশপাশের এলাকা জনসমুদ্রে রূপ নিয়েছে।
 
সময়ের আলো/এআর
  বিষয়:   মেট্রোরেল  স্টেশন  জোহরের নামাজ 


Advertisement
Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: