‘খালেদা জিয়া এক বড় অনুপ্রেরণার নাম’

সময়ের আলো ডেস্ক

রাজধানী

বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তার

2025-12-31T18:03:53+00:00
2025-12-31T18:06:39+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী
‘খালেদা জিয়া এক বড় অনুপ্রেরণার নাম’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৬:০৩ পিএম  আপডেট: ৩১.১২.২০২৫ ৬:০৬ পিএম
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফাইল ছবি
বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তার স্বামী এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে দাফন করা হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে জিয়াউর রহমানের সমাধির পাশে সমাহিত করা হয় বেগম জিয়াকে।

Advertisement
এর আগে বিকেল বুধবার বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। জানাজায় লক্ষাধিক মানুষের অংশগ্রহণ দেখা যায়।

জানাজায় অংশ নিতে সকাল থেকেই বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দলে দলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে আসতে শুরু করেন। 

শুধু রাজধানী নয়, দেশের সব প্রান্ত থেকেই বিএনপি নেতাকর্মীদের পাশাপশি খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ছুটে আসেন লাখো মানুষ।

বগুড়া থেকে ছুটে আশা এমন একজন এসহাক আলী। তিনি একটি গণমাধ্যমকে বলেছেন, জীবনে খালেদা জিয়া এক বড় অনুপ্রেরণার নাম। 

প্রিয় নেত্রীর স্মৃতিচারণ করে তিনি বলেন, যেহেতু উনার বাড়ি আমাদের এলাকায়, তাই আমি অনেক জনসভায় উনার বক্তব্য শুনেছি। এমন নেত্রী আমরা আর পাব না। 

কথা বলার পর মানিক মিয়া অ্যাভিনিউতে হ্যান্ড মাইক উঁচিয়ে টুপি বিক্রি করা এক হকারের কাছ থেকে ২০ টাকা দিয়ে একটি টুপি কিনে জানাজার মাঠের দিকে এগিয়ে যান এসহাক। এভাবেই লাখো এসহাকের আবেগে পূর্ণ হয় খালেদা জিয়ার জানাজার ময়দান।

/এমএইচআর 

  বিষয়:   খালেদা জিয়া 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: