বিহারে ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপির জোট

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের বিহারে চলছে বিধানসভা নির্বাচন। ভারতীয় রাজনীতির পরীক্ষাগার বলে পরিচিত বিহারের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। শুক্রবার (১৪

2025-11-14T11:17:45+00:00
2025-11-14T11:17:45+00:00
 
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
আন্তর্জাতিক
বিহারে ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপির জোট
ভারতের বিধানসভা নির্বাচন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ১১:১৭ এএম   (ভিজিট : ১৬৯)
ভারতের বিহারে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা। সংগৃহীত ছবি
ভারতের বিহারে চলছে বিধানসভা নির্বাচন। ভারতীয় রাজনীতির পরীক্ষাগার বলে পরিচিত বিহারের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়। শুরুর দিকের ইঙ্গিতে দেখা যাচ্ছে, ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বা বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) কয়েকটি আসনে এগিয়ে আছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে ভোট গণনা শুরু হয়। এর মধ্যে এনডিএ ৮০ আসনে এগিয়ে। আর বিরোধী দলগুলোর জোট মহাগাঠবন্ধন এগিয়ে ৫৫ আসনে। 

বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে আজ। এখন প্রশ্ন উঠছে নীতীশ কুমার কি পঞ্চমবারের মতো মুখ্যমন্ত্রী হচ্ছেন, নাকি দেখা যাবে সরকার পরিবর্তন। ২৪৩ সদস্যের বিধানসভায় দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ৬ ও ১১ নভেম্বর। এই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল রেকর্ড ৬৭.১৩ শতাংশ। রাজ্যের ৩৮টি জেলায় মোট ৪৬টি গণনা কেন্দ্র স্থাপন করা হয়েছে। 


এদিকে, অধিকাংশ এক্সিট পোল ভবিষ্যদ্বাণী করেছে—এনডিএ জোট বড় ব্যবধানে জয়ী হতে পারে। তবে মুখ্যমন্ত্রী প্রার্থী তেজস্বী যাদব এসব পূর্বাভাস প্রত্যাখ্যান করে দাবি করেছেন। 

বিহারে ২০১০ সালে, নীতীশ কুমারের জনতা দল (ইউনাইটেড) বা জেডিইউ বিজেপির সঙ্গে জোটবদ্ধ হয়ে জয়ী হয়। ভোটের হার ছিল ৫২.৭৩ শতাংশ, আর জেডিইউ পায় ১১৫টি আসন। 

২০১৫ সালে কুমার বিজেপি ছাড়েন এবং লালু যাদবের আরজেডি’র সঙ্গে হাত মেলান। ভোটের হার বেড়ে যায় ৪.১৮ শতাংশ এবং জোটটি জয়ী হয়। ২০২০ সালে তিনি আবার বিজেপির সঙ্গে জোটে ফিরে যান এবং সরকার গঠন করেন। যদিও জেডিইউ ২৮টি আসন হারায় এবং জুনিয়র পার্টনার হয়ে পড়ে। 

সূত্র: এনডিটিভি 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   বিহার  ভোট গণনা  বিজেপির জোট  ভারত  বিধানসভা নির্বাচন 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: