হঠাৎ দক্ষিণ আফ্রিকায় ১৫৩ গাজাবাসী, ছিলেন ১২ ঘণ্টা অবরুদ্ধ

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় ১৫৩ ফিলিস্তিনিকে পাঠানো হয় এবং তাদের বিমানের ভেতরেই ১২ ঘণ্টা আটকে রাখা হয়।রোববার (১৬ নভেম্বর) আরব নিউজের

2025-11-16T15:52:06+00:00
2025-11-16T15:52:06+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
হঠাৎ দক্ষিণ আফ্রিকায় ১৫৩ গাজাবাসী, ছিলেন ১২ ঘণ্টা অবরুদ্ধ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ নভেম্বর, ২০২৫, ৩:৫২ পিএম 
হঠাৎ দক্ষিণ আফ্রিকায় ১৫৩ গাজাবাসী, ছিলেন ১২ ঘণ্টা অবরুদ্ধ। সংগৃহীত ছবি
সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় ১৫৩ ফিলিস্তিনিকে পাঠানো হয় এবং তাদের বিমানের ভেতরেই ১২ ঘণ্টা আটকে রাখা হয়।  

রোববার (১৬ নভেম্বর) আরব নিউজের খবরে এ তথ্য উঠে এসেছে। 

আরব নিউজের তথ্য অনুসারে, দক্ষিণ আফ্রিকায় হঠাৎ উপস্থিত হওয়া ১৫৩ জন ফিলিস্তিনি কেবল তৃতীয় কোনো দেশের অনুমতি পেলেই গাজা ছাড়তে পেরেছে বলে ইসরায়েল জানায়। ইসরায়েলি দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের বেসামরিক বিষয়াদি নিয়ন্ত্রণকারী সংস্থা সিওগাট এ তথ্য জানায়। 


দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে গত বৃহস্পতিবার গাজাবাসী পৌঁছালে প্রায় ১২ ঘণ্টা  তাদের বিমানের ভেতরেই অবরুদ্ধ রাখা হয়। পাসপোর্টে ইসরায়েলি বহির্গমন সিল না থাকার কারণে তাদের এমন আটক রাখা হয়। ‘গিফট অব দ্য গিভার্স’ নামের স্থানীয় এনজিও পরে তাদের থাকার ব্যবস্থা করে। একারণে দক্ষিণ আফ্রিকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরে তাদের দেশে প্রবেশ করার অনুমতি দেয়। তবে এ ফ্লাইট কারা ভাড়া করে এনেছে এ সম্পর্কে তারা জানে না। 

গাজাবাসীদের স্থানান্তর সমন্বয়কারী সংগঠন সিওগাটের তীয় দেশ ভিসা জমা দিয়েছিল বলে জানায় এক ইসরায়েলি কর্মকর্তা। তবে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেন, তাদেরকে মনে হয় ফ্লাশ আউট করা হয়েছে। এরা রহস্যজনকভাবে নাইরোবিতে এসে পড়েছে। 

এদিকে দক্ষিণ আফ্রিকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ১৫৩ জনের মধ্যে ১৩০ জন দেশটিতে প্রবেশ করেছে, আর বাকি ২৩ জন ট্রানজিট ফ্লাইট নিয়ে অন্য গন্তব্যের জন্য রওনা দিয়েছেন। 


/ইউএমএইচ


  বিষয়:   দক্ষিণ আফ্রিকা  ১৫৩ গাজাবাসী  ১২ ঘণ্টা অবরুদ্ধ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: