স্টারবাকস বয়কটের ডাক মামদানির

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

স্টারবাকস বয়কট করার আহ্বান জানিয়েছেন নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। জনগণকে কফি চেইন এড়িয়ে চলার জন্য তিনি অনুরোধ করেছেন। ইউনিয়নের

2025-11-16T20:23:59+00:00
2025-11-16T20:23:59+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
স্টারবাকস বয়কটের ডাক মামদানির
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ নভেম্বর, ২০২৫, ৮:২৩ পিএম 
স্টারবাকস বয়কটের ডাক মামদানির। সংগৃহীত ছবি
স্টারবাকস বয়কট করার আহ্বান জানিয়েছেন নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। জনগণকে কফি চেইন এড়িয়ে চলার জন্য তিনি অনুরোধ করেছেন। ইউনিয়নের কর্মীদের ‘ন্যায্য চুক্তি’ পূরণ না হওয়া পর্যন্ত  এড়িয়ে চলার অনুরোধ মামদানির।   

 শুক্রবার (১৪ নভেম্বর) সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। 

পোস্টে মামদানি বলেন, স্টারবাকস কর্মীরা ন্যায্য চুক্তির জন্য লড়াই করছেন। তারা যতক্ষণ ধর্মঘটে রয়েছেন, ততক্ষণ আমি স্টারবাকস থেকে কিছুই কিনব না। জনগণকেও তার সঙ্গে যোগ দেওয়ার অনুরোধ জানান তিনি। 

স্টারবাকসের কর্মীরা ‘ন্যায্য চুক্তির’ দাবিতে ‘রেড কাপ বিদ্রোহ’ নামে ধর্মঘট শুরু করছেন  স্টারবাকস ওয়ার্কার্স ইউনাইটেড। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 


স্টারবাকস কোম্পানির সবচেয়ে ব্যস্ততম ইভেন্টের একটি হলো ‘রেড কাপ ডে’। এদিন বিনামূল্যে হলিডে কাপ দেওয়া হয় বলে অনেক মানুষের সমাগম হয় এবং এর ফলে প্রভাব সবচেয়ে বেশি হওয়ার আশা করছে কর্মীরা। দেশের আরও ২৫টিরও বেশি শহরের কর্মীরা ধর্মঘটের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন এবং একই কাতারে মাঠে নেমে এসেছেন। 

স্টারবাকস আলোচনায় রাজি হয়নি বলে জানিয়েছেন স্টারবাকস ওয়ার্কার্স ইউনাইটেড। চুক্তি সংক্রান্ত আলোচনা না এগোলে,  ধর্মঘট আরো বড় হতে পারে বলে সতর্ক করে তারা। 

কর্মীদের এই দাবি প্রত্যাখ্যান করেছে স্টারবাকস । তাদের দাবি, ইউনিয়নের দাবিগুলো অযৌক্তিক। কোম্পানি তাদের উচ্চ বেতন এবং সুবিধা দেয় বলে তারা দাবি করছেন। গড়ে কর্মীরা প্রতি ঘণ্টায় ১৯ ডলার পান এবং অন্যান্য সুবিধাসহ ৩০ ডলারের বেশি উপার্জন করেন বলে তারা যুক্তি দেখান। 


/ইউএমএইচ


  বিষয়:   স্টারবাকস  বয়কট  মামদানি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: