হাসিনাকে হাজারবার ফাঁসি দিলেও কম হবে : মীর স্নিগ্ধ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

শেখ হাসিনা যে অপরাধ করেছে এর জন্য যদি তাকে হাজারবারও ফাঁসি দেওয়া হয়, সেটাও তার জন্য কম হয়ে যাবে বলে

2025-11-17T10:55:26+00:00
2025-11-17T10:55:26+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
রাজনীতি
হাসিনাকে হাজারবার ফাঁসি দিলেও কম হবে : মীর স্নিগ্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১০:৫৫ এএম 
সোমবার (১৭ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। সংগৃহীত ছবি
শেখ হাসিনা যে অপরাধ করেছে এর জন্য যদি তাকে হাজারবারও ফাঁসি দেওয়া হয়, সেটাও তার জন্য কম হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জুলাই অভ্যুত্থানে শহিদ মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সোমবার (১৭ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন তিনি। 

মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, ৫ আগস্টেই শেখ হাসিনার অন্যায়-অপরাধের বিচার হয়ে গেছে। এখন শুধু আদালতের আনুষ্ঠানিক রায়ের প্রকাশের অপেক্ষা। তবে যে অপরাধ করেছে, তার জন্য যদি তাকে হাজার বারও ফাঁসি দেওয়া হয়, সেটাও তার জন্য কম হয়ে যাবে।  

১৭ বছর ধরে নির্যাতিত মানুষের প্রত্যাশার কথা জানিয়ে স্নিগ্ধ বলেন, গুম-খুন-হত্যাকাণ্ডের শিকার পরিবার এবং গত ১৭ বছর ধরে নির্যাতিত মানুষের একটাই প্রত্যাশা—শেখ হাসিনার ফাঁসি কার্যকর করা হোক। 


ফাঁসির প্রত্যাশা পূরণ না হওয়ার কোনো কারণ নেই। কারণ ৫ আগস্টই জনগণ তাদের রায় দিয়ে দিয়েছে বলে জানান তিনি। 

আরআর


  বিষয়:   মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ  শেখ হাসিনা  ফাঁসি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: