হাসিনার রায়ের পর কোথাও নেই আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

গত বছর জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার

2025-11-17T18:50:41+00:00
2025-11-17T19:20:18+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
রাজনীতি
হাসিনার রায়ের পর কোথাও নেই আওয়ামী লীগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৬:৫০ পিএম  আপডেট: ১৭.১১.২০২৫ ৭:২০ পিএম
ফাইল ছবি
গত বছর জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে এই রায় ঘোষণা করা হয়। এ রায় ঘোষণার পর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের কোনও উপস্থিতি দেখা যায়নি। 

এ রায়কে কেন্দ্র করে বিভিন্ন মাধ্যমে পরিস্থিতি ঘোলাটে করার হুমকি দিলেও কার্যত ঢাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের উপস্থিতি শূন্য। রায়কে ঘিরে যে কোনো অপতৎপরতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। 

রায়ের দিন বিকেল পর্যন্ত রাজধানীতে যান চলাচল স্বাভাবিকের তুলনায় অনেক কম থাকলেও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সাম্প্রতিক সময়ে রাজধানীতে আওয়ামী লীগ কিছু ঝটিকা মিছিল করলেও হাসিনার রায়ের পর এমন কিছুর খবর পাওয়া যায়নি। 


প্রসঙ্গত, সোমবার মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই অভিযোগে ৫ বছরের সাজা হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের। দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ায় অন্য দুই আসামির তুলনায় কম সাজা হয়েছে তার।


সময়ের আলো/এনএ 


  বিষয়:   হাসিনার রায়  আওয়ামী লীগ 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: