স্বৈরশাসনের বিরুদ্ধে এক চূড়ান্ত বার্তা এ রায় : খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, জুলুম-নির্যাতন, গুম-খুন ও গণহত্যার দায়ে শেখ

2025-11-17T19:03:07+00:00
2025-11-17T19:03:35+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
রাজনীতি
স্বৈরশাসনের বিরুদ্ধে এক চূড়ান্ত বার্তা এ রায় : খেলাফত মজলিস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৭:০৩ পিএম  আপডেট: ১৭.১১.২০২৫ ৭:০৩ পিএম
‘এই রায় শুধু একজন শাসকের নয়; এটি ফ্যাসিবাদ, জুলুম ও স্বৈরশাসনের বিরুদ্ধে এক চূড়ান্ত বার্তা।’
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, জুলুম-নির্যাতন, গুম-খুন ও গণহত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত ঐতিহাসিক রায় ন্যায়বিচারের প্রমাণ হিসেবে বিবেচিত হবে। 

সোমবার (১৭ নভেম্বর) শেখ হাসিনার ফাঁসির আদেশের রায় দেওয়ার পর এক যৌথ বিবৃতিতে তারা এ কথা বলেন।

তারা বলেন, মৃত্যুদণ্ডের এই রায়কে আমরা ন্যায়বিচারের ধারাবাহিকতার অংশ হিসেবে গ্রহণ করি।

তারা আরও বলেন, এই রায় শুধু একজন শাসকের নয়; এটি ফ্যাসিবাদ, জুলুম ও স্বৈরশাসনের বিরুদ্ধে এক চূড়ান্ত বার্তা। জুলুমের রাজনীতি কখনো টেকসই হয় না। জুলুমকারীরা শেষ পর্যন্ত ধ্বংস হয়। আল্লাহর বিচার কখনো ব্যর্থ হয় না।

বাংলাদেশ খেলাফত মজলিস জনগণকে আহ্বান জানাচ্ছে—এই গুরুত্বপূর্ণ মুহূর্তে সবাই ধৈর্য, সংযম ও শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখুন। এ রায় দেশের রাজনীতিতে ন্যায়, সত্য ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে নতুন যুগের সূচনা হবে—এটাই আমাদের অটল বিশ্বাস।

জেডও/




  বিষয়:   হাসিনা  খুনি হাসিনা  ফ্যাসিস্ট  আদালত  ফাঁসি  রায়  বিচার  বিচারক  মানবতাবিরোধী অপরাধ  গণহত্যা  খেলাফত মজলিস  মামুনুল হক 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: