চৌদ্দশোর বেশি খুন ও হাজারো আহত ন্যায়বিচার পেল: সোহেল তাজ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে ফাঁসির দঁড়িতে

2025-11-17T19:05:59+00:00
2025-11-17T19:16:26+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
রাজনীতি
চৌদ্দশোর বেশি খুন ও হাজারো আহত ন্যায়বিচার পেল: সোহেল তাজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৭:০৫ পিএম  আপডেট: ১৭.১১.২০২৫ ৭:১৬ পিএম
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। ছবি: সংগৃহীত
চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে ফাঁসির দঁড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

সোমবার (১৭ নভেম্বর) শেখ হাসিনার রায় ঘোষণার পরপরই আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ইংরেজিতে একটি পোস্ট দিয়েছেন। এর সঙ্গে কয়েকটি গণমাধ্যমের ব্রেকিং নিউজের পোস্টার জুড়ে দিয়েছেন। 

যেখানে লেখা ছিল, জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড। 

এটি শেয়ার করে সোহেল তাজ লিখেছেন, ন্যায়বিচার! ১,৪০০-এর বেশি মানুষকে নৃশংসভাবে খুন ও হাজারো আহত (৬০০ দৃষ্টিহীনসহ) ন্যায়বিচার পেল! 


/এমএইচআর 



  বিষয়:   হাসিনা  সোহেল তাজ 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: