স্বৈরতন্ত্র প্রতিরোধে এ রায় মাইলফলক হয়ে থাকবে : ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায়কে ‘স্বৈরতন্ত্র রোধে দেশের রাজনৈতিক ইতিহাসে

2025-11-17T20:01:47+00:00
2025-11-17T20:01:47+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
রাজনীতি
স্বৈরতন্ত্র প্রতিরোধে এ রায় মাইলফলক হয়ে থাকবে : ইসলামী আন্দোলন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৮:০১ পিএম 
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ। সংগৃহীত ছবি
মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায়কে ‘স্বৈরতন্ত্র রোধে দেশের রাজনৈতিক ইতিহাসে মাইলফলক’ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ।

সোমবার (১৭ নভেম্বর) গণমাধ্যমে প্রেরিত বিবৃতিতে তিনি বলেন, এই রায়ে মজলুম জনতার প্রত্যাশা পূরণ হয়েছে এবং রাষ্ট্রীয় দমন-পীড়নের বিরুদ্ধে ন্যায়বিচারের দৃষ্টান্ত প্রতিষ্ঠিত হলো।

ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, পতিত ফ্যাসিবাদ অনেক বিস্তৃত অপরাধচক্র গড়ে তুলেছিল। সেই চক্রের প্রধানের বিরুদ্ধে একটি মামলার রায় হলো। পর্যায়ক্রমে সব অপরাধীকেই শাস্তির আওতায় আনতে হবে। এই বিচার প্রক্রিয়ার সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন তাদের সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। শহিদ পরিবার ও আহতদের প্রতি আমাদের সম্মান ও বেদনা আবারও ব্যক্ত করছি।

তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তি দেশে একটি বিস্তৃত অপরাধচক্র প্রতিষ্ঠা করেছিল। এই রায় সেই চক্রের বিরুদ্ধে বিচার প্রক্রিয়ার সূচনা মাত্র।

অধ্যক্ষ ইউনূস আহমদ বলেন, আইন তার নিজস্ব গতিতে কাজ করবে বলেই আমরা প্রত্যাশা করি। আইনের নিজস্ব গতি ও ধারাতেই সব অপরাধের বিচার হবে ইনশাআল্লাহ। আমরা সরকারের কাছে আহ্বান করব, রায় ঘোষিত হওয়ার পরে এখন আবশ্যকীয় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুততার সঙ্গে রায় বাস্তবায়ন করার ব্যবস্থা নিতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, আজকের দিন আমাদের জন্য আনন্দের দিন। এই দিনে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। দেশবাসী কাউকে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করতেও দেবে না এবং আইন হাতে তুলে নেওয়ার মতো কোনো কাজ কেউ করব না। আল্লাহ তায়ালা বাংলাদেশকে শান্তিময় করে তুলুন।

জেডও/




  বিষয়:   হাসিনা  খুনি হাসিনা  ফ্যাসিস্ট  আদালত  ফাঁসি  রায়  বিচার  বিচারক  মানবতাবিরোধী অপরাধ  গণহত্যা  ইসলামী আন্দোলন  চরমোনাই পীর 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: