রাজধানীতে যুবদল নেতাকে গুলি করে হত্যা

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

রাজধানীর পল্লবীতে থানা যুবদলের সদস্য-সচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটির পর লোকজন তাকে উদ্ধার করে সোহরাওয়াদী হাসপাতালে

2025-11-17T20:57:06+00:00
2025-11-17T20:57:36+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজনীতি
রাজধানীতে যুবদল নেতাকে গুলি করে হত্যা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৮:৫৭ পিএম  আপডেট: ১৭.১১.২০২৫ ৮:৫৭ পিএম
যুবদলের সদস্য-সচিব গোলাম কিবরিয়া। ছবি : সংগৃহীত
রাজধানীর পল্লবীতে থানা যুবদলের সদস্য-সচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটির পর লোকজন তাকে উদ্ধার করে সোহরাওয়াদী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় মিরপুর পল্লবী থানার পেছনে এই ঘটনাটি ঘটে।

পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

পল্লবী থানার ওসি বলেন, ‘পল্লবী থানা যুবদলের নেতা ছিলেন তিনি। তবে কে বা কারা গুলি করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

জানা যায়, পল্লবী থানা যুবদল সদস্য-সচিব গোলাম কিবরিয়া সোমবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে পল্লবী সেকশন-১২ এ অবস্থিত বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারিতে বসে থাকা অবস্থায় মোটরসাইকেলযোগে এসে তিনজন দুর্বৃত্ত ভেতরে ঢুকে পিস্তল ঠেকিয়ে ৭ রাউন্ড গুলি করে পালিয়ে যায়।
আরও পড়ুন

এরপর ঘটনাস্থল থেকে ৭ রাউন্ড গুলির খোসা উদ্ধার করে পুলিশ।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক গণমাধ্যমকে জানান, ‘গুলিবিদ্ধ কিবরিয়াকে মুমূর্ষু অবস্থায় সোহরাওয়াদী সোহরাওয়াদী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এএডি/


  বিষয়:   রাজধানী  যুবদল  হত্যা 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: