তওবার জন্য দোয়া করা

ইসলামের আলো ডেস্ক

ইসলামের আলো

মানুষের থেকে গুনাহ সংঘটিত হওয়া খুবই স্বাভাবিক। কিন্তু আল্লাহর কাছে পছন্দনীয় ওই বান্দা, যে গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে অনুতপ্ত

2025-11-18T05:39:05+00:00
2025-11-18T05:39:05+00:00
 
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৭ জুন ২০২৬
ইসলামের আলো
তওবার জন্য দোয়া করা
আমল
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৫:৩৯ এএম   (ভিজিট : ১২৫)
প্রতীকী ছবি
মানুষের থেকে গুনাহ সংঘটিত হওয়া খুবই স্বাভাবিক। কিন্তু আল্লাহর কাছে পছন্দনীয় ওই বান্দা, যে গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে তওবা করে এবং আর কখনো গুনাহ না করার দৃঢ় সংকল্প করে। এটাই প্রকৃত তওবা। 

এর জন্য তওবার নিয়তে দুই রাকাত নামাজ পড়াও উত্তম। 

পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করা। 

হজরত জায়েদ (রা.) রাসুল (সা.)-কে বলতে শুনেছেন, যে ব্যক্তি এই দোয়া পড়ে, তাকে ক্ষমা করে দেওয়া হয়, যদিও সে রণক্ষেত্র থেকে পলায়ন করে থাকে। 

দোয়াটি হচ্ছে—‘আসতাগফিরুল্লাহাল আজিম, আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুমু ওয়া আতুবু ইলাইহি, অর্থাৎ মহান আল্লাহর কাছে আমি ক্ষমা চাই, যিনি ছাড়া কোনো উপাস্য নেই, যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং আমি তাঁর কাছে তওবা করি।’ (তিরমিজি : ৩৫৭৭; শরহুন নববী : ১৭/৫৭)

এফআর


  বিষয়:   আমল  তওবা  দোয়া করা 


Loading...
Loading...
ইসলামের আলো- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: