আজহারীকে মনোনয়নের গুঞ্জনে যা বলল জামায়াত

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। এ বিষয়ে

2025-11-19T19:51:39+00:00
2025-11-19T19:51:39+00:00
 
  সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
রাজনীতি
আজহারীকে মনোনয়নের গুঞ্জনে যা বলল জামায়াত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৭:৫১ পিএম 
ড. মিজানুর রহমান আজহারী। ছবি : সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। এ বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে দলটি।

বুধবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়ায় জামায়াতে ইসলামীর হয়ে ঢাকা-৫ (যাত্রাবাড়ী-ডেমরা) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মিজানুর রহমান আজহারী। তবে সন্ধ্যায় দলটির ঢাকা সিটি সাউথ নামের একটি ফেসবুক পেজ থেকে বিষয়টি সঠিক নয় বলে জানানো হয়।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও দলটির মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের সাংবাদিকদের বলেন, ‘জামায়াত থেকে ঢাকার বিভিন্ন আসনে মনোয়ন দেয়া প্রার্থীদের পরিবর্তনে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।’

ঢাকা সিটি সাউথ নামের একটি ফেসবুক পেজের পোস্টে জানানো হয়, জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কোনো সংসদীয় আসনের প্রার্থী পরিবর্তন হয়নি। ঢাকা ৪ আসনে সৈয়দ জয়নুল আবেদীন, ঢাকা ৫ আসনে মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা ৬ থেকে ড. মো. আব্দুল মান্নান, ঢাকা ৭ থেকে হাফেয হাজী এনায়েত উল্লাহ, ঢাকা ৮ আসনে ড. মো. হেলাল উদ্দিন, ঢাকা ৯ আসনে কবির আহমদ ও ঢাকা ১০ আসনে মো. জসিম উদ্দিন সরকার জামায়াতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।    

 
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হয়, ঢাকা-৫ আসনে জামায়াতের পূর্ব ঘোষিত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেনের পরিবর্তে আজহারীকে মনোনয়ন দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ওই সব পোস্টে অনেকেই আজহারীকে অভিনন্দন জানিয়েছেন।
 
সময়ের আলো/জেডআই



Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: