তত্ত্বাবধায়ক পুনর্বহালের রায় ইতিবাচক

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

গণতন্ত্র বজায় রাখতে তত্ত্বাবধায়ক পুনর্বহালের রায় ইতিবাচক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘গণতন্ত্রের

2025-11-20T16:40:02+00:00
2025-11-20T16:40:02+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
রাজনীতি
তত্ত্বাবধায়ক পুনর্বহালের রায় ইতিবাচক
রুহুল কবির রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৪:৪০ পিএম   (ভিজিট : ১৩৩)
রুহুল কবির রিজভী। সংগৃহীত ছবি
গণতন্ত্র বজায় রাখতে তত্ত্বাবধায়ক পুনর্বহালের রায় ইতিবাচক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘গণতন্ত্রের পথচলায় কেউ যেন নতুন করে ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে সেজন্য তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় ইতিবাচক হিসেবে কাজ করবে।’ বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন। 

তিনি বলেন, ‘ক্ষমতায়ের টিকে থাকতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন শেখ হাসিনা। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় ফ্যাসিস্ট তৈরির পথরুদ্ধ করবে।’ 


তারেক রহমানের জন্মদিন পালন না করার সিদ্ধান্ত বিষয়ে তিনি বলেন, ‘কত মানুষ অসুস্থ, ক্ষুধার্ত। এ অবস্থায় কীভাবে জন্মদিন পালন করবেন তারেক রহমান। যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে তারেক রহমানের মানবিক ও সেবামূলক কর্মকাণ্ডের পরিধি আরও বাড়বে।’ 

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা মানবতা ধারণ করতে পারেননি বলে নিষ্ঠুরতা দেখিয়েছেন।’ 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   তত্ত্বাবধায়ক পুনর্বহাল  রায় ইতিবাচক  রুহুল কবির রিজভী 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: