রেকর্ড গড়ে ১০ম বারের মতো মুখ্যমন্ত্রী নীতিশ কুমার

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

রেকর্ড গড়ে ১০ম বারের মতোভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবেশপথ নিয়েছেন জনতা দল ইউনাইটেড (জেডিইউ)-এর প্রেসিডেন্ট নীতিশ কুমার। স্বাধীনতার পর

2025-11-20T17:00:42+00:00
2025-11-20T17:02:30+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
আন্তর্জাতিক
রেকর্ড গড়ে ১০ম বারের মতো মুখ্যমন্ত্রী নীতিশ কুমার
বিহার বিধানসভা নির্বাচন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৫:০০ পিএম  আপডেট: ২০.১১.২০২৫ ৫:০২ পিএম  (ভিজিট : ২১১)
বৃহস্পতিবার ১০ম বারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জনতা দল ইউনাইটেড (জেডিইউ)-এর প্রেসিডেন্ট নীতিশ কুমার। সংগৃহীত ছবি
রেকর্ড গড়ে ১০ম বারের মতো ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জনতা দল ইউনাইটেড (জেডিইউ)-এর প্রেসিডেন্ট নীতিশ কুমার। স্বাধীনতার পর ভারতের রাজনৈতিক ইতিহাসে কোনো রাজনীতিবিদের এভাবে দশবার মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার ঘটনা এটিই প্রথম। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানী পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে আয়োজিত অনুষ্ঠানে নীতিশ কুমারের সঙ্গে শপথ নেন আরও ৩০ জন মন্ত্রী। তাদের মধ্যে ১৬ জন বিজেপির, আর বাকি ১৪টি মন্ত্রণালয় পেয়েছে জেডিইউ। 

একইসঙ্গে ভারতের রাজনীতির ইতিহাসেও এটি বিশাল মাইলফলক। ১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভের পর ভারতের এ যাবৎকালের রাজনীতির ইতিহাসে এটি একটি রেকর্ড। কারণ, এর আগে ভারতের কোনো রাজ্যের কোনো রাজনীতিবিদ এতবার মুখ্যমন্ত্রীর শপথ নেননি। 

শুধু তাই নয়, অদূর ভবিষ্যতে যদি বিহারের রাজ্য সরকারের পতন না ঘটে, অর্থাৎ সাংবিধানিকভাবে নীতিশ কুমারের নেৃতত্বাধীন সরকার যদি তার ৫ বছরের মেয়াদ পূরণ করে, তাহলে সবচেয়ে বেশিদিন মুখ্যমন্ত্রীর পদে থাকার রেকর্ডও নীতিশের দখলে যাবে। 

পশ্চিমবঙ্গের অন্যতম প্রতিবেশী রাজ্য বিহারের বিধানসভায় আসনসংখ্যা মোট ২৪৩টি। গত ৬ এবং ১১ নভেম্বর, দুই দফায় হয়েছে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, এবারের নির্বাচনে দুই দফায় মিলেয়ে মোট ৬৭ শতাংশ ভোট পড়েছে। গত ১৪ নভেম্বর নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে ভারতের জাতীয় নির্বাচন কমিশন। 


নির্বাচনে মূলত প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বিজেপি-জনতা দল ইউনাইডেট (জেডিইউ) নেতৃত্বাধীন এনডিএ জোট এবং কংগ্রেস-রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতৃত্বাধীন জোট মহাগাঠবন্ধনের মধ্যে। ফলাফল ঘোষণার পর দেখা যায়, বিধানসভার ২৪২টি আসনের মধ্যে ২০২টিতে জয় পেয়েছেন এনডিএ জোটের প্রার্থীরা। বিরোধী মহাগাঠবন্ধন জোটের প্রার্থীরা বিজয়ী হয়েছেন ৩৫টি আসনে। 

এনডিএ জোটের সবচেয়ে বড় শরিক দল বিজেপি জয় পেয়েছে ৮৯টি আসনে। জোটের দ্বিতীয় শরিক এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বাধীন জেডিইউ ৮৫টি আসনে জয় পয়েছে। এ ছাড়া, বিহারের রাজনীতিবিদ এবং ভারতের কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি ১৯টি এবং আরেক কেন্দ্রীয় মন্ত্রী জিতেন রাম মাঝির নেতৃত্বাধীন আওয়াম মোর্চা পার্টি জিতেছে ৫টি আসনে। 

গান্ধী ময়দানের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ছাড়া, ভারতের বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা এবং অন্ধ্রের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুও উপস্থিত ছিলেন। 

সূত্র : এনডিটিভি 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   বিহার  বিধানসভা  নির্বাচন  রেকর্ড  মুখ্যমন্ত্রী  নীতিশ কুমার 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: